শিলিগুড়িতে বাঘের এনক্লোজারে খারাপ হল গাড়ি! আতঙ্কিত পর্যটকরা

শিলিগুড়িতে বেঙ্গল সাফারিতে বাঘ দেখতে গিয়ে বিপাকে পড়লেন পর্যটকেরা। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে।

শিলিগুড়িতে বেঙ্গল সাফারিতে বাঘ দেখতে গিয়ে বিপাকে পড়লেন পর্যটকেরা। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে। এদিন সাফারির একটি বাস বেশ কিছু পর্যটকদের নিয়ে বাঘ দেখাতে যায়। কিন্তু বাঘ ও অন্য জন্তু দেখে পর্যটকরা যখন সাফারির বাইরে আসবেন, সেই সময় হঠাৎই বিকল হয়ে যায় গাড়িটি। এই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন পর্যটকরা। যদিও পরে সাফারির অন্য একটি গাড়ি গিয়ে পর্যটকদের উদ্ধার করে নিয়ে আসে।

শিলিগুড়িতে বাঘের এনক্লোজারে খারাপ হল গাড়ি! আতঙ্কিত পর্যটকরা

এদিন ওই সাফারিতে আটকে থাকা পর্যটকরা জানান, তারা নিয়ম মেনে টিকিট কেটেই বাসে উঠে তাদের পরিবারদের নিয়ে গিয়েছিলেন সাফারিতে বাঘ দেখতে। সেখানে গিয়ে তারা একাধিক বাঘ হরিণ দেখেনও। কিন্তু গাড়িটা তাদের সাফারি থেকে বের হওয়ার সময় হঠাৎ স্টার্ট বন্ধ হয়ে যায়। প্রায় আধ ঘন্টা তাদের পরিবারদের নিয়ে আটকে থাকতে হয় সেখানে। তারা আতঙ্কিত হয়েও পড়েন।
যদিও শিলিগুড়ি বেঙ্গল সাফারির অধিকর্তা এদিন জানান বাসটি এদিন হঠাৎ বিকল হয়ে যায়। ড্রাইভার তাদের ফোন করলে তারা রেসকিউ গাড়ি পাঠিয়ে পর্যটকদের উদ্ধার করেন। প্রত্যেকেই সুস্থ আছেন। এবিষয়ে তাদের কাছে কোনো পর্যটক অভিযোগ করেননি বলেও এদিন জানান সাফারি অধিকর্তা।
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+