Calcutta High Court: ভোটের মাঝে বড় রায় হাইকোর্টের, ২০১০ সালের পর বাতিল রাজ্যের সব OBC সংশাপত্র
ভোটের মাঝে বড় ধাক্কা রাজ্যের। ২০১০ সালের পরে তৈরি হওয়া সব ওবিসি শংসপত্র বাতিল করার নির্দেশ কলকাতা হাইকোর্টের। সেই সংশাপত্র দেখিয়ে আর কেউ চাকরি পেতে পারবেন না। তবে যাঁরা চাকরি পেয়ে গিয়েছেন তাঁদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না।
এর ফলে প্রায় ৫ লক্ষ OBC সার্টিফিকেট বাতিল করা হল। যদিও ২০১০ সালের আগের ঘোষিত ওবিসি শংসাপত্র বৈধ বলে জানানো হয়েছে। যদিও ২০১০ সালের পরে ওবিসি সংরক্ষণের কারণে যারা চাকরি পেয়েছেন বা নিয়োগ প্রক্রিয়া মধ্যে রয়েছেন তাদের চাকরি বহাল থাকবে। West Bengal Backward Class Commission ACT ১৯৯৩ সালের আইন অনুযায়ী OBC দের নতুন তালিকা তৈরি করতে হবে। সেই তালিকা বিধানসভায় পেশ করে চূড়ান্ত অনুমোদন নিতে হবে।

লোকসভা ভোটের ষষ্ঠদফার আগে কলকাতা হাইকোর্টের এই নির্দেশ নিঃসন্দেহে বড় নির্দেশ তাতে কোনও সন্দেহ নেই। আর কোনও চাকরির ক্ষেত্রে ২০১০ সালের পরের কোনও সংশাপত্র আর চাকরির ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন না। ওবিসি শংসাপত্রের জন্য নতুন করে আবেদন করতে হবে বলে আদালত জানিয়েছে। ২০১০ সালের পর ওবিসি শংসাপত্র নিয়ে বিপুল দুর্নীতি হয়েছে বলে অভিযোগ। ওবিসি নয় এমন ব্যক্তিদেরও ওবিসি শংসাপত্র দেওয়া হয়েছে। পুরো প্রক্রিয়াটাই বেআইনি ছিল বলে জানিেয়ছে আদালত।
রাজ্যের নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক ওবিসি সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল। শুধু নিয়োগের ক্ষেত্রেই নয় একাধিক শিক্ষাক্ষেত্রেও দুর্নীতি হয়েছে এই ওবিসি সার্টিফিকেট নিেয় এমনই তথ্য প্রকাশ্যে এসেছে। ফলে শুধু নিয়োগের ক্ষেত্রেই নয় শিক্ষা ক্ষেত্রেও এর বড় প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।
ওবিসি কমিশনের সব অধিকারকে দমিয়ে রেখে একের পর এক দুর্নীতি হয়েছে। বিচারপতি চক্রবর্তী এবং বিচারপতি মান্থার বেঞ্চ আজ এই নির্দেশ দিয়েছে। কমিশনের একাধিক অধিকারকে বন্ধ করে দিয়ে বেপরোয়া ভাবে নিয়োগে দুর্নীতি করতে ওবিসি শংসাপত্র নিয়েও দুর্নীতি করা হয়েছে। হাইকোর্টের এই নির্দেশের পরে রাজ্য সরকারের উপরে আরও চাপ বাড়বে তাতে কোনও সন্দেহ নেই।












Click it and Unblock the Notifications