ভ্যালেন্টাইন্স ডে-তেও সিএএ নিয়ে অভিনব প্রতিবাদ
সিএএ নিয়ে অভিনব প্রতিবাদ শুরু হলো গোলাপ ফুলের মধ্য দিয়ে। কেউ কাছের মানুষকে এই গোলাপ দিয়ে ভালোবাসা জ্ঞাপনের প্রতিবাদের ভাষাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে। বসিরহাটের টাকি রোড সংলগ্ন শিরিষতলা তলায় ফুল ব্যবসায়ী তথা কবি রমজানের আলী মন্ডল ফুলের দোকানে দেখা গেল এরকম ব্যতিক্রমী দৃশ্য।

তার বক্তব্য অনুযায়ী, এন আর সি ও সি এ এ বিরোধিতা করার জন্য মানুষ যেমন ভ্যালেন্টাইনস ডে-কে বেছে নিয়েছে, তেমনি অন্যদিকে ভালোবাসার প্রতীক হিসাবে গোলাপ ফুলের বিভিন্ন আকারের মাধ্যমে মানুষ তাদের প্রতীকী প্রতিবাদ করার চেষ্টা করেছে। নবীন থেকে প্রবীণরা গোলাপ কেনার জন্য ভিড় জমিয়েছে ফুলের দোকানে।
এই অভিনব প্রতিবাদের ভাষা যে নতুন মাত্রা নেবে তা বলা বাহুল্য। সারা বিশ্বে আজকে ভালোবাসার দিন হিসেবে ১৪ই ফেব্রুয়ারি উদযাপিত হয়। আর তার মধ্য দিয়ে সকাল থেকে গোলাপ ফুলের মধ্য দিয়ে নাগরিকত্ব সংশোধনী আইনের বিরোধিতায় পথে নেমেছে ছাত্র-ছাত্রী থেকে শুরু করে ব্যবসায়ী ও সমাজের বিভিন্ন স্তরের মানুষ। গোলাপের রং লাল হলুদ, গোলাপি ফুলের ওপরে নো এনআরসিসি এনপিআরের প্রতিবাদ ছড়িয়ে পড়ল ভ্যালেন্টাইন ডেতেও।












Click it and Unblock the Notifications