Bypoll Results: শুধু ৬ ধূপগুড়ি নয় আরও ৫ রাজ্যের উপনির্বাচনের ফলাফল প্রকাশ আজ
Bypoll Results 2023: একদিকে যখন পশ্চিমবঙ্গের ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গণনা আজ। অন্যদিকে আরও ৫ রাজ্যে রয়েছে উপনির্বাচনের ফলাফল ঘোষণা। সকাল ৮টা থেকে শুরু হয়ে যাবে গণনা। পশ্চিমবঙ্গের ধূপগুড়ি বিধানসভা ছাড়াও আজ ভোট গণনা রয়েছে উত্তর প্রদেশ, উত্তরাখণ্ড, কেরল, ঝাড়খণ্ড এবং ত্রিপুরার একটি করে কেন্দ্রে।
উত্তর প্রদেশের ঘোসি, উত্তরাখণ্ডের বাগেশ্বর, কেরলের পুত্থুপল্লি, ঝাড়খণ্ডের ধুমরি, ত্রপুরার ধনপুর কেন্দ্রে হবে ভোট গণনা। উত্তর প্রদেশে ইন্ডিয়া জোটের বড় পরীক্ষা আজ। ৫৫.৭৭ শতাংশ ভোট পড়েছিল এখানে। লোকসভা ভোটের আগে এই ভোটের ফলাফলে কিছুটা হলেও শক্তি যাচাই করে নিতে পারবে ইন্ডিয়া জোট। কারণ সমাজবাদী পার্টির বিধায়ক দারা সিং চৌহান এই কেন্দ্রে পদত্যাগ করে বিজেপিতে যোগদান করেছেন। তার জেরেই এই ভোট।

অন্যদিকে ঝাড়খণ্ডের ডুমরি কেন্দ্রেও এবার হেমন্ত সোরেনের শক্তি পরীক্ষা হবে। কারণ এই কেন্দ্রে উপনির্বাচন হয়েছে। ৬৪ শতাংশের বেশি ভোট পড়েছিল এখানে। প্রায় ৩ লক্ষ ভোটার রয়েছে এই কেন্দ্রে। অন্যদিকে ত্রিপুরার বক্সা নগর এবং ধনপুর কেন্দ্রের উপনির্বাচনের গণনা রয়েছে আজ। গণনায় স্বচ্ছতা বজায় রাখতে তৎপর নির্বাচন কমিশন। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গণনা কেন্দ্র। কিন্তু সিপিএন ভোটগণনা বয়কট করেছে বলে জানা গিয়েছে। কেরলের পুথুপ্পল্লি কেন্দ্রেও আজ ভোট গণনা। বাম শাসিত রাজ্যে এই উপনির্বাচনে ১৩ রাউন্ডে গণনা হবে বলে জানা গিয়েছে। ওমেন চণ্ডীর প্রয়াণে কারণেই ভোট হয় এই কেন্দ্রে।
অন্যদিকে দেবভূমি উত্তরাখণ্ডের বাগেশ্বর বিধানসভা কেন্দ্রে রয়েেছ ভোট গণনা। বিজেপি বিধায়ক চন্দনরাম দাসের প্রয়াণের কারণেই এই কেন্দ্রে ভোট হচ্ছে। এই কেন্দ্রে বিজেপি কতটা ক্ষমতা ধরে রাখতে পারবে সেটাই এখন দেখার।
-
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা











Click it and Unblock the Notifications