খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে দোষীদের বিরুদ্ধে রায় ঘোষণা আদালতের
খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে সাজা ঘোষণা করলেন কলকাতা নগর দায়রা আদালতের বিচারক সিদ্ধার্ত কাঞ্জিলাল।
খাগড়াগড় বিস্ফোরণ কাণ্ডে সাজা ঘোষণা করলেন কলকাতা নগর দায়রা আদালতের বিচারক সিদ্ধার্ত কাঞ্জিলাল। অভিযুক্ত গুলশান আরা বিবি, ওয়ালিমা বিবির ৬ বছরের সশ্রম কারাদণ্ড এবং রেজাউল করিম, আব্দুল হাকিমের আট বছরের কারাদণ্ড হয়েছে।

অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগে শেখ রহমত উল্লাহ শহীদুল ইসলাম ও মোহাম্মদ রুমেলকে ১০ বছরের কারাদণ্ড এবং সকলকেই কুড়ি হাজার টাকা জরিমানা ধার্য করেছেন বিচারক।
২০১৪ সালে বর্ধমানের খাগড়াগড়ে একটি বাড়িতে বোমা বিস্ফোরণ হয়। সেবছর ওই ঘটনার দিন ছিল দুর্গাপুজোর অষ্টমী। পুজোর সময়ে রাজ্যে বিস্ফোরণের ঘটনায় স্বভাবতই এলাকায় তৈরি হয় শোরগোল। সেই বিস্ফোরণে সাকিল আহমেদ এবং শোভন মণ্ডল নামে দুজনের মৃত্যুর ঘটনা ঘটে। বর্ধমান জেলা পুলিশ ঘটনার তদন্তে নামলে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। এরপর ঘটনাটির তদন্ত শুরু করে জেলা পুলিশ, পরে সিআইডি। এরপর তদন্তভার যায় কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা এনআইএয়ের হাতে। এরপর গ্রেফতার হয় ৩১ জন।
২০১৫র ৩০ মার্চ প্রথম চার্জশিট পেশ করা হয় আদালতে। এরপর ধাপে ধাপে তিনটি সাপ্লিমেন্ট পেশ করা হয়। সাপ্লিমেন্টারি চার্জশিট অভিযুক্তদের বিরুদ্ধে দেশদ্রোহী কার্যকলাপ-এর পাশাপাশি যুদ্ধ ঘোষণা ২০১৫র ২৩ জুলাই, ২০১৬র ১৪ ফেব্রুয়ারি এবং ২০১৬র ২১মে।
তাদের বিরুদ্ধে বেআইনী অস্ত্র মজুত রাখা, দেশদ্রোহীতা, ও দেশ বিরোধী কার্যকলাপের একাধিক অভিযোগ ছিল। কারণ ঘটনাস্থল থেকে পুলিশ আরডিএক্স, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভি ডিভাইস, জিহাদী কাগজপত্র, স্যাটেলাইট ফোন, এবং একাধিক সিমকার্ড উদ্ধার করেছিল।
শুধু তাই নয়, এনআইএ জানায়, ঘটনার তদন্তে নেমে গোয়েন্দারা বুঝতে পারেন, বর্ধমানের খাগড়াগড়ে বসেই বাংলাদেশের অশান্তির ছক কষছিল তারা। এরপর এনআইএ-র গোয়েন্দারা তদন্ত চালিয়ে সন্দেহভাজন ৩১ জনকে গ্রেফতার করা হয়।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications