Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Bullet Train Kolkata: আর বেশি দেরি নেই, কলকাতা দিয়েও ছুটবে বুলেট ট্রেন, পৌঁছবে কোন গন্তব্যে জেনে নিন

হাওড়া স্টেশন থেকে ছুটবে বুলেট ট্রেন। সুখবর শোনাল ভারতীয় রেল। তার জন্য তৈরি হচ্ছে বিশেষ ট্র্যাক। যার নাম দেওয়া হয়েছে ন্যাশনাল হাইস্পিড রেল করিডর। ঘণ্টায় ৩৫০ কিলোমিটার গতিতে চলবে ট্রেনটি। ইতিমধ্যেই তার কাজ শুরু হয়ে গিয়েছে।

কিন্তু কলকাতা থেকে কোন রুটে ছুটবে এই ব্যুলেট ট্রেন। রেল সূত্রে খবর দিল্লি-বারাণসী- পাটনা হয়ে কলকাতায় পৌঁছবে ট্রেনটি। আবার উল্টো দিকে কলকাতা থেকে দিল্লি পৌঁছবে সেই একই রুটে।জানা গিয়েছে ঘণ্টায় ৩৫০ কিলোমিটার গতিতে দৌড়নো এই বুলেট ট্রেনের জন্য আলাদা রেল ট্র্যাকের প্রয়োজন। সেকারণে নতুন প্রযুক্তিতে রেল ট্র্যাক তৈরির পরিকল্পনা করা হয়েছে। তার জন্য জমি অধিগ্রহণও নাকি শুরু হয়ে গিয়েছে। বিহারের পাঁচ জেলা দিয়ে ছুটবে ট্রেনটি। সেকারণে জমি অধিগ্রহণ শুরু হয়ে গিয়েছে।

Bullet Train Kolkata

বিহারের ৫ জেলা বক্সার, আরহা, জেহানাবাদ, পাটনা এবং গয়ার উপর দিয়ে যাবে বুলেট ট্রেনটি। জানা গিয়েছে পাটনা জেলায় ইতিমধ্যেই ১৩৫.০৬ হেক্টর জমি অধিগ্রহণ হয়ে গিয়েছে। বিহারের পাটনা জেলার ৫৮টি গ্রামের উপর দিয়ে তৈরি হবে সেই ট্রেন। দিল্লি থেকে সরাসরি কলকাতার সঙ্গে জুড়বে সেই রেল লাইন। দিল্লি থেকে বারাণসী এবং বক্সা পাটনা হয়ে কলকাতায় পৌঁছবে ট্রেনটি।

এমনিতেই কলকাতা থেকে বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছে। তিনটি রুটে চলে বন্দেভারত এক্সপ্রেস। একটি পুরী-হাওড়া, একটি হাওড়া-এনজেপি আরেকটি হাওড়া-গুয়াহাটি রুটে চলে ট্রেনটি। তারপরে আবার বুলেট ট্রেন প্রাপ্তিও হচ্ছে । এটা একটা বড় সুখবর ঠিকই। কিন্তু দ্রুত গতির ট্রেন নিয়েও আবার শঙ্কা তৈরি হয়েছে।

গত কয়েক বছরে যে ভাবে দূরপাল্লার ট্রেনের দুর্ঘটনা বেড়েছে তাতে রেলের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বালেশ্বরের করকমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা থেকে শুরু করে কাঞ্জনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনা। একের পর এক ট্রেন দুর্ঘটনা গত এক বছরের মধ্যে রেলযাত্রীদের উদ্বেগ বাড়িয়েছে। ট্রেন দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অনেকেই।

কাজেই বুলেট ট্রেন চালু করার উদ্যোগের খবরের মাঝেও উদ্বেগ বাড়াচ্ছে। কারণ বন্দেভারত এক্সপ্রেসের চালুর পরেও একাধিক গলদ ধরা পড়েছিল। কোথাও ধোঁয়া বেরোতে দেখা গিয়েছিল কোথাও আবার কখনও পাথর ছোড়ার ঘটনা ঘটেছিল। বারবার ট্রেন দুর্ঘটনাও প্রশ্নের মুখে ফেলে দিয়েছিল রেলকে। বুলেট ট্রেন চালু হলে সেই সুরক্ষা ব্যবস্থা কতটা থাকবে তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+