মমতার স্টাইলেই বুলবুল বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবেন বাবুল

‌বুলবুল বিধ্বস্ত কাকদ্বীপ পরিদর্শনে যাবেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। সেখানে প্রশাসনিক আধিকারিকের সঙ্গে বৈঠক করে তার রিপোর্ট পাঠাবে স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে বুধবার কাকদ্বীপে যাচ্ছেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। বুধবার দুপুরে হেলিকপ্টারে করে ঘূর্ণিঝড় বুলবুলের কারনে বিধ্বস্ত এলাকায় পরিদর্শন করে কাকদ্বীপে প্রশাসনিক বৈঠক করার কথা আছে তাঁর। ফিরে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে রিপোর্ট জমা দেবেন তিনি।

মমতার স্টাইলেই বুলবুল বিধ্বস্ত এলাকা পরিদর্শন করবেন বাবুল

সোমবার কাকদ্বীপ এলাকায় ঘুরে পরিস্থিতি দেখে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ সব রকমের সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন। মুখ্যমন্ত্রীকে ফোন করে এবং নিজেদের টুইটার অ্যাকাউন্টে এই সাহায্যের কথা বলেন তাঁরা।

কিন্তু শুধুমাত্র রাজ্য সরকারের রিপোর্টের ভিত্তিতে সাহায্য যে করা হবে না তা বাবুল সুপ্রিয়কে কাকদ্বীপে পাঠানোর নির্দেশ দেওয়াতে পরিষ্কার হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রীর স্টাইলেই কাকদ্বীপ এলাকায় ঘুরে পরিস্থিতি দেখে প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বৈঠক করবেন বাবুল।

অন্যদিকে বুধবার বসিরহাটের এলাকা ঘুরে পরিস্থিতি দেখেন মুখ্যমন্ত্রী। বসিরহাট এলাকায় ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। মৃত্যু হয়েছে অন্তত পাঁচ জনের ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+