Panchayat Election 2023: 'নির্বাচন কমিশন কোনও সহযোগিতা করেনি', হাইকোর্টে চাঞ্চল্যকর রিপোর্ট বিএসএফের
West Bengal Panchayat Election 2023: নির্বাচন কমিশন কোন সহযোগিতা করেনি। কোথায় কোথায় বুথ, এবং স্পর্শ কাতর এলাকা সেই সংক্রান্ত তথ্যও দেওয়া হয়নি। আদালতে চাঞ্চল্যকর রিপোর্ট বিএসএফের ( BSF) আইজি। আজ বুধবার নির্বাচন কমিশনের ( West Bengal State election Commission) বিরুদ্ধে আদালত অবমাননা মামলার শুনানি ছিল।
প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হয়। শুনানিতে পোর্ট জমা দেন কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল (এএসজি) অশোককুমার চক্রবর্তী। ৮৩ পাতার রিপোর্ট বিএসএফের তরফে দেওয়া হয়েছে। আর তাতে একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ করা হয়েছে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।

জমা দেওয়া রিপোর্ট দেখে বিচারপতির পর্যবেক্ষণ, যা রিপোর্ট দেওয়া হয়েছে তা ঠিক বলেই মনে হচ্ছে। শুধু তাই নয়, রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আদালতের মন্তব্য, কমিশনের উচিৎ সততার সঙ্গে কাজ করা।
পাশাপাশি আদালতের নির্দেশ মানা নিয়েও কমিশনকে ভতরনা করে কলকাতা হাইকোর্ট। আদালত বলে, নির্দেশ গ্রহণ করে নেন, তবে তা কার্যকর করতে হবে। না হলে চ্যালেঞ্জ করতে পারতেন। কিন্তু ক্ষতি হয়ে গেল বলে মন্তব্য প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চের।
শুধু তাই নয়, আইনশৃঙ্খলা সামলাতে রাজ্য সরকার সম্পূর্ণ ভাবে ব্যর্থ বলেও এদিন মন্তব্য করেছেন প্রধান বিচারপতির। অবাধ শান্তিপূর্ণ নির্বাচন কথা মুখে বললেও কর্মে কমিশন শূন্য বলেও গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সর্বোচ্চ। বিএসএফের তরফে দেওয়া রিপোর্ট সত্যি হলে নির্দেশকে অগ্রাহ্য করা হয়েছে বলেও এদিন কমিশনকে তোপ কলকাতা হাইকোর্টের। তবে আগামী ১০ দিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে বলে এদিন স্পষ্ট করে দিয়েছে কলকাতা হাইকোর্ট।
উল্লেখ্য, ভোট সন্ত্রাসে ৪০ জন মানুষের মৃত্যু হয়েছে। একের পর এক জেলাতে অশান্তির ঘটনা ঘটেছে। ভোটের দিন কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে একাধিক অভিযোগ। ঠিক মতো ব্যবহার করা হয়নি বলেও অভিযোগ বিজেপি সহ বিরোধীদের।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications