চতুর্থ দফার নির্বাচনের আগে সীমান্তে তৎপর বিএসএফ! বাংলাদেশ থেকে দুটি বড় অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ
সারা দেশের সঙ্গে সোমবার পশ্চিমবঙ্গে চতুর্থদফার নির্বাচনের আগে বড় অনুপ্রবেশের চেষ্টা বানচাল করে দিল বিএসএফ। দক্ষিণবঙ্গের ভারত-বাংলাদেশ সীমান্তে কড়া নজরদারির কারণে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ বানচাল করা গিয়েছে বলে দাবি করা হয়েছে বিএসএফের তরফে।
উত্তর ২৪ পরগণা জেলার সীমান্তে মোতায়েন থাকা ৬৮ ব্যাটেলিয়নের জওয়ানরা ভোটের ঠিক একদিন আগে ১১ মে গভীর রাতে এই অনুপ্রবেশ বানচাল করে। বিএসএফের তরফে বলা হয়েছে, বিপুল সংখ্যক অনুপ্রবেশকারীকে বাংলাদেশ ফিরিয়ে নিয়ে নির্বাচনকে প্রভাবিত করার পরিকল্পনা নস্যাৎ করে দেওয়া হয়েছে।

জানা গিয়েছে, সীমান্ত চৌকি রাংঘাট এলাকায় এই ঘটনা ঘটে। ১১ মে গভীর রাতে সীমান্ত চৌকি রাংঘাট এলাকায় বাংলাদেশ থেকে ভারতে দু'বার বিপুল সংখ্যায় অনুপ্রবেশের চেষ্টা করা হয়। প্রথম ঘটনাটি ১১ মের। বিএসএফ জওয়ানরা বিশ্বস্ত সূত্র থেকে বিপুল অনুপ্রবেশের খবর পেয়েছিলেন। যার ভিত্তিতে সীমান্তে মোতায়েন আধাসেনাদের বিশেষ সতর্ক করা হয়েছিল।
রাত প্রায় এগারোটা পনেরো নাগাদ আন্তর্জাতিক সীমান্ত ঘেঁষে প্রবাহিত কোদালিয়া নদীতে বাংলাদেশ থেকে ১৮ থেকে ২০ জনের একটি দল ভারতের দিকে আসতে দেখে বিএসএফের টহলদারি বাহিনী। তারা নদী পার হওয়ার সঙ্গে সঙ্গে বিএসএফ জওয়ানরা ফিরে যেতে বললেও অনুপ্রবেশকারীরা জওয়ানদের সতর্কতা উপেক্ষা করে এগিয়ে যেতে থাকে। অনুপ্রবেশ ঠেকাতে বিএসএফ জওয়ানরা প্রথমে একটি স্টান গ্রেনেড নিক্ষেপ করলেও অনুপ্রবেশকারীরা থামেনি। তারপর আধাসেনারা শূন্যে গুলি চালায়। সেই সময় অনুপ্রবেশকারীরা বাংলাদেশের দিকে পালিয়ে যায়।
দ্বিতীয় ঘটনাটি ১২ মে সকালের। প্রথম অনুপ্রবেশের চেষ্টা নস্যাৎ করার পর সীমান্ত চৌকি রাংঘাটের আধাসেনারা আরও সতর্ক ছিলেন। ভোর ৩. ৪০ নাগাদ জওয়ানরা দেখেন, ১৫ থেকে ১৬ জনের একটি দল কোদালিয়া নদী পার হয়ে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার চেষ্টা করছে। আধাসেনারা তাদের ফিরে যাওয়ার জন্য সতর্কও করে। কিন্তু এক্ষেত্রেও অনুপ্রবেশকারীরা থামেনি। সেই সময় বিএসএফ জওয়ানরা শূন্যে গুলি চালায়। সঙ্গে সঙ্গে অনুপ্রবেশকারীরা বাংলাদেশের দিকে পালিয়ে যায়। দুটি ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
বিএসএফ দক্ষিণবঙ্গের জনসংযোগ আধিকারিক, ডিআইজি অমরীশ কুমার আর্য বলেছেন, নির্বাচনের আগে ঝওয়ানরা অনুপ্রবেশের বড় চেষ্টা বানচাল করেছে। এ ব্যাপারে বিএসএফের সঙ্গে বাংলাদেশ সীমান্তে মোতায়েন বর্ডার গার্ড বাংলাদেশ-এর সঙ্গে ফ্ল্যাগ মিটিং করা হবে। এই ঘটনার তীব্র প্রতিবাদ নোটও দেয়া হবে বলে জানিয়েছেন তিনি।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications