বহিরাগতের পরে এবার দুর্নীতি! বিজেপি রাজ্যে পাঠাচ্ছে অভিযুক্তদের, মন্ত্রীকে নিশানা করে বিস্ফোরক ব্রাত্য

বিজেপি রাজ্যে পাঠাচ্ছে অভিযুক্তদের, বিস্ফোরক ব্রাত্য

তৃণমূলের (trinamool congress) বহিরাগত ইস্যু এবার বলতে গেল দুর্নীতিতে। এদিন তৃণমূল ভবনে করা সাংবাদিক সম্মেলনে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু (bratya basu)অভিযোগ করেন, বিজেপি এরাজ্যের প্রচারে পাঠাচ্ছে দুর্নীতিগ্রস্তদেরও। এব্যাপারে তিনি কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের (Gajendra Singh Shekhawat) কথা উল্লেখ করেন।

 তৃণমূলের বহিরাগত ইস্যু

তৃণমূলের বহিরাগত ইস্যু

বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে রাজ্যে দলের নির্বাচন পরিচালনার দায়িত্ব ভাগ করে তুলে দেওয়া হয়েছে ভিন রাজ্যের সংগঠনের সঙ্গে যুক্ত নেতাদের হাতে। সেই তালিকায় রয়েছেন কৈলাশ বিজয়বর্গীয়, সুনীল দেওধরের মতো নেতারা। দায়িত্বে রয়েছেন ভিন রাজ্যের মন্ত্রীরাও। যা নিয়ে বিজেপির তরফে কোনও কথা শোনা না গেলেও তৃণমূল কটাক্ষ করেছে। দিলীপ ঘোষ বলেছেন, আগে এতবড় নির্বাচন এই রাজ্যে তাঁরা লড়েননি, অভিজ্ঞতা নেই, তাই অন্য রাজ্য থেকে নেতারা সাহায্য করতে আসছেন। পাল্টা তিনি তৃণমূলের ভোট কুশলী কোন রাজ্যের তা নিয়ে প্রশ্ন তুলেছেন। একইসঙ্গে তাঁর প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী কোথাকার?

দুর্নীতি হাতিয়ার তৃণমূলের

দুর্নীতি হাতিয়ার তৃণমূলের

এদিন তৃণমূল ভবনে করা সাংবাদিক সম্মেলনে ব্রাত্য বসু রাজ্যে আসা ভিন রাজ্যের বিজেপি নেতাদের আক্রমণ করেছেন, একটু ভিন্ন ভাবে। তিনি বলেছেন, বিজেপি এই রাজ্যে পাঠাচ্ছে দুর্নীতিতে অভিযুক্ত নেতাদের। এব্যাপারে তিনি কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াতের নাম উল্লেখ করেছেন। পাশাপাশি এই মন্ত্রীকে দেওয়ার আদালতের নোটিশের কথাও উল্লেখ করেছেন তিনি।

কেন্দ্রীয় মন্ত্রীকে আদালতের নোটিশ

কেন্দ্রীয় মন্ত্রীকে আদালতের নোটিশ

প্রসঙ্গত উল্লেখ্য রাজস্থান হাইকোর্টের যোধপুর বেঞ্চ মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত এবং তাঁর স্ত্রী নওনান্দ কানোয়ারের উদ্দেশে ৯০০ কোটি টাকার সঞ্জীবনী ক্রেডিট সোসাইটি দুর্নীতি মামলায় নোটিশ পাঠিয়েছে। সঞ্জীবনী প্রিডিট সঙ্ঘের দায়ের করা আবেদনের ভিত্তিতে বিচারপতি বিজয় বিশনই এই নোটিশ পাঠিয়েছেন। হাজার হাজার বিনিয়োগকারীর ৯০০ কোটি টাকা গায়েব করার যে অভিযোগ উঠেছে, সেই তালিকায় অন্যদের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী এবং তাঁর স্ত্রীর নামও রয়েছে। অভিযোগ, সেই টাকা মন্ত্রী ও তাঁর স্ত্রীর নামে থাকা কোম্পানিতে স্থানান্তরিত করা হয়েছে। আবেদনকারীদের তরফে বিষয়টি তদন্তের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই, এসএফআইও, ইডিকে দায়িত্ব দেওয়ার দাবিও তোলা হয়েছে।

 রাজ্যেও আছে সারদা, রোজভ্যালির মতো ইস্যু

রাজ্যেও আছে সারদা, রোজভ্যালির মতো ইস্যু

তৃণমূলের তরফে ভিন রাজ্যে অর্থ তছরুপে কেন্দ্রীয় মন্ত্রীর জড়িত থাকার কথা উল্লেখ করা হলেও, রাজ্যে সারদা কিংবা রোজভ্যালির তদন্তের কোন পরিস্থিতি সেব্যাপারে কোনও মন্তব্য করা হয়নি। এরাজ্যের বিরোধীদের অভিযোগ চিটফান্ডের টাকা তছরুপে জড়িত ছিল রাজ্যের শাসকদল এবং একাধিক মন্ত্রী, সাংসদ। বিষয়টি নিয়ে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+