ঝাড়গ্রামে আকাশ থেকে চাষের জমিতে এসে পড়ল বোমা, চাঞ্চল্য এলাকায়

ঝাড়গ্রামে আকাশ থেকে চাষের জমিতে এসে পড়ল বোমা, চাঞ্চল্য এলাকায়

টার্গেট মিস করে চাষ জমিতে গিয়ে পড়ল বোমা । বৃহস্পতিবার দুপুরে কলাইকুন্ডা এয়ার ফোর্সের বেস ক্যাম্প থেকে মহড়া দিতে ওড়েছিল বোমারু বিমান । সেই সময়ে বোমা ফেলা হয় । যে জায়গাতে তা ফেলার কথা সেখানে না পড়ে সেটি গিয়ে পড়ে লোকালয়ের থেকে খানিকটা দূরে চাষ জমিতে । এই ঘটনা ঘটে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার এলাকায় রাজবাঁধ গ্রামে । এলাকার লোকজন ওই ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন । তারা বলছেন যে ভাগ্যিস বোমাটি লোকালয়ে পড়ে নি । তাহলে ভয়ঙ্কর বিপদ হয়ে যেত ।

ঝাড়গ্রামে আকাশ থেকে চাষের জমিতে এসে পড়ল বোমা, চাঞ্চল্য এলাকায়

এই দিন এই ঘটনার পর ওই এলাকায় যান কলাইকুন্ডা এয়ার ফোর্সের আধিকারিক ও পুলিশ আধিকারিকরা । তারা এই ঘটনার কথা মেনে নিয়ে জানিয়েছেন যে বোমাটি পাওয়া যায় নি । সেটি সম্ভবত মাটির নিচে ঢুকে গিয়েছে । কী কারণে এই ঘটনা ও টার্গেট মিস হয়েছে তা তদন্ত করে দেখছে এয়ার ফোর্সের আধিকারিকরা ।

ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার ভরত রাঠোর জানিয়েছেন যে এই এলাকায় অনেক সময় এই ধরনের মহড়া হয়। তবে এই ঘটনায় কেউ আহত হননি । কারোর কোন ক্ষতি হয় নি ।

এই ঘটনা ঘটে দুধকুন্ডি এলাকার কাছে । এই দুধকুন্ডি এলাকায় ওই ধরনের মহড়া চলে ।

এই দিন যার জমিতে ওই বোমা পড়ে, সেই জমির মালিক বিশ্বরঞ্জন মাহাতো জানিয়েছেন যে তিনি এই দিন দুপুরে চাষ জমিতে সার দিচ্ছিলেন । হঠাত্ বিকট শব্দে কেঁপে ওঠে ওই এলাকা। তিনি চমকে উঠে দেখেন যে তার জমিতে গর্ত হয়েছে ।

যেখানে এই ঘটনা তা লোকালয়ের থেকে সামান্য কিছু দুরে । টার্গেট মিস করে যদি ওই বোমা সেখানে পড়ত তাহলে পুরো গ্রাম ধ্বংস হয়ে যেত বলে আশঙ্কা করছেন যে এই এলাকায় লোকজন ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+