মমতার লোকেরাই মারবে মমতাকে, হালিশহরে বোমাবাজি নিয়ে আক্রমণ অর্জুন সিংয়ের
মমতার লোকেরাই মারবে মমতাকে, হালিশহরে বোমাবাজি নিয়ে আক্রমণ অর্জুন সিংয়ের
হালিশহরে তৃণমূল কংগ্রেস নেতা সুবোধ অধিকারীর বাড়ির সামনে বোমাবাজির অভিযোগ। পুলিসের গাড়িও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় জড়িয় রয়েছেন ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং। পাল্টা আক্রমণে সুবোধ অধিকারীকে লোহাচোর বলে কটাক্ষ অর্জুনের। তৃণমূল কংগ্রেসে গোষ্ঠী দ্বন্দ্বেই বোমাবাজি বলে দাবি করেছেন তিনি।

হালিশহরে বোমাবাজি
গতকাল রাত থেকে উত্তাল হয়ে উঠেছে উত্তর ২৪ পরগনার হালিশহর। তৃণমূল কংগ্রেস নেতা সুবোধ অধিকারীর বাড়ির সামনে বোমাবাজি করা হয় বলে অভিযোগ। এমনকী পুলিসের গাড়িও ভাঙচুর করা হয়। অর্জুন সিংয়ের মদতেই এই বোমাবাজি বলে অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস নেতা।

পাল্টা আক্রমণ অর্জুণের
তৃণমূল কংগ্রেস নেতা সুবোধ অধিকারীর বিরুদ্ধে পাল্টা আক্রমণ শানিয়েছেন অর্জুন সিং। তৃণমূল কংগ্রেস নেতাকে লোহাচোর বলে আক্রমণ করেছেন অর্জুন সিং। তিনি অভিযোগ করেছেন তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বেই এই এই বোমাবাজি বলে পাল্টা আক্রমণ শানিয়েছেন অর্জুন সিং। তিনি অভিযোগ করেছেন বাড়তি নিরাপত্তা নিতেই এই কান্ড ঘটিয়েছেন সুবোধ অধিকারী।

মমতার লোকেরাই মারবে তাঁকে
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি আক্রমণ শানিয়ে অর্জুন সিং বলেছেন, দুষ্কৃতিেদর দলে আশ্রয় দিয়েছেন মমতা। তাঁরাই একসময় কাল হবে তৃণমূল কংগ্রেস নেত্রী। যাঁদের হাতে তিনি অস্ত্র তুলে দিয়েছেন তাঁদের হাতেই মরতে হবে মমতাকে।

অর্জুনের বাড়িতে তল্লাশি
গতকাল রাতেই বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের বাড়িতে তল্লাশি চালানো নিয়ে প্রবল উত্তেজনা ছড়ায় ব্যারাকপুরে। তৃণমূল কংগ্রেস নেতাকে গুলির ঘটনায় অর্জুন সিংয়ের বাড়িতে তল্লাশি চালাতে যায় পুলিস। অর্জুন সিংয়ের বাধায় ফিরে যেতে বাধ্য হয় তারা।












Click it and Unblock the Notifications