বিধানসভা উপনির্বাচনের আগে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার

কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের আগে ব্যাগ ভর্তি বোমা তৈরির মশলা সামগ্রী সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ।

কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনের আগে ব্যাগ ভর্তি বোমা তৈরির মশলা সামগ্রী সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পুলিশ।

ঘটনা উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ গ্রামপঞ্চায়েতের ভাগডুমুর এলাকার গ্রামে। একটি বাড়ি থেকে বোমা উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এলাকার বাসিন্দাদের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দুলাল সরকার নামে এক ব্যক্তির বাড়ি থেকে বোমাগুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ আসার আগে ঐ ব্যক্তি গা ঢাকা দেয়। এই বাড়ির মালিক দুলাল সরকারের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। ঘটনাস্থল ঘিরে রেখেছে রায়গঞ্জ থানার বিশাল পুলিশবাহিনী । মালদার সিআইডি বোম স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। পুলিশ সূত্রের খবর, মালদা থেকে বোম স্কোয়াড আসার পর বোমাগুলি নিস্ক্রিয় করা হবে।

বিধানসভা উপনির্বাচনের আগে ব্যাগ ভর্তি বোমা উদ্ধার

প্রসঙ্গত আগামী ২৫ নভেম্বর উত্তর দিনাজপুর জেলায় কালিয়াগঞ্জ বিধানসভার উপনির্বাচন। এর আগেই এই বিধানসভা এলাকার বড়ুয়া গ্রামপঞ্চায়েতের ভাগডুমুর এলাকায় দুলাল সরকারের বাড়ি থেকে বেশকিছু সকেট বোমা তৈরির মশলা ও সামগ্রী উদ্ধার হল। রাড়িয়ার ভাগডুমুর গ্রামের বাসিন্দা বিকাশ রায়ের কাছে আগ্নেয়াস্ত্র ও বোমা মজুত করা ছিল,গোপন সূত্রে খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ গতকাল রাতে তাঁকে আটক করে।

এই ঘটনার কিছুক্ষণ পরই পুলিশ ভাগডুমুর গ্রামের বাসিন্দা দুলাল সরকারের বাড়িতে তল্লাশি অভিযান চালায় । দুলাল সরকারের বাড়ি থেকে পুলিশ বেশকিছু সকেট বোমা, বোমা তৈরির মশলা ও অন্যান্য উপকরণ উদ্ধার করে। পুলিশ বাড়িতে তল্লাশি চালানোর আগেই অভিযুক্ত দুলাল সরকার পালিয়ে যান। বোমা উদ্ধারের খবর জানাজানি হতেই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

পুলিশ বোমাগুলি উদ্ধার করে বালির বস্তা দিয়ে চাপা দিয়ে রাখে। পাশাপাশি পুরো এলাকাটি ঘিরে রাখা হয়েছে। উত্তর দিনাজপুর জেলা পুলিশ সুপার সুমিত কুমার জানিয়েছেন, বোমাগুলি নিস্ক্রিয় করার জন্য মালদার সিআইডি বোম স্কোয়াডের বাহিনীকে খবর দেওয়া হয়েছে। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত দুলাল সরকারের খোঁজে তল্লাশি চালাচ্ছে রায়গঞ্জ থানার পুলিশ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+