ট্রলি ব্যাগের ভিতর থেকে উদ্ধার দেহ, চাঞ্চল্য মেদিনীপুরে
এগরায় ট্রলি ব্যাগে দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
ট্রলি ব্যাগের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে এক তরুণীর মৃতদেহ। সোমবার সকালে ওই মৃতদেহ উদ্ধার করা হয় এই দিন সকালে ট্রলি ব্যাগের ভেতর থেকে ওই তরুণীর মৃতদেহ উদ্ধার করে পূর্ব মেদিনীপুরের এগরা থানার পুলিশ। মৃতের পরিচয় জানা যায়নি । তার পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ । পাশাপাশি কী কারণে এই খুনের ঘটনা তা তদন্ত করে দেখছে পুলিশ ।

উল্লেখ্য কয়েক দিন আগে এই জেলারই মেচেদা স্টেশনে একটি লোকাল ট্রেনের কামরা থেকে ট্রলি ব্যাগের ভেতর থেকে উদ্ধার করা হয় এক ব্যক্তি র মৃতদেহ । তদন্ত করতে নেমে পুলিশ জানতে পারে যে এই ব্যক্তির নাম হাসান আলি। পাঁশকুড়া এলাকার বাসিন্দা হলেও তিনি ব্যবসার জন্য কলকাতায় বউবাজার এলাকায় থাকতেন । দিঘায় একটি হোটেল লিজে নিচ্ছিলেন হাসান । তার জন্য যে টাকা দিয়ে আসছিলেন সেই টাকা হাতিয়ে নেওয়ার জন্য হাসানকে খুন করা হয় । এই ঘটনায় পুলিশ গ্রেফতার করেছে চার জন ব্রোকার বা দালালকে ।
এবার এই জেলাতেই ফের একটি ট্রলি ব্যাগের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে এক মহিলা র মৃতদেহ । জানা গিয়েছে যে এদিন সকালে এগরা শহরে রাজ্য সড়কের পাশে একটি ট্রলি ব্যাগ পড়ে থাকতে দেখেন প্রাতঃভ্রমণে যাওয়া লোকজন । তারা প্রথমে ওই ব্যাগটি খোলার চেষ্টা করে । কিন্তু সন্দেহ হওয়ার কারণে তারা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ট্রলি ব্যাগ খুলে মৃতদেহ দেখতে পান। পুলিশ জানায় যে তাদের ধারনা যে বছর কুড়ির ওই তরুণীকে অন্য কোন জায়গাতে খুন করা হয়েছে । তার পর মৃতদেহ ওই ট্রলি ব্যাগের মধ্যে ঢুকিয়ে সেটা ফেলে রেখে চলে যায় । আশেপাশের এলাকাতেও ওই তরুণীর সম্পর্কে জানতে খোঁজ চালাচ্ছে পুলিশ ।












Click it and Unblock the Notifications