রক্তের আকাল, বনগাঁয় চিকিৎসকের ডাকে সাড়া দিয়ে রক্ত দিলেন এলাকাবাসী
রক্তের আকাল, বনগাঁয় চিকিৎসকের ডাকে সাড়া দিয়ে রক্ত দিলেন এলাকাবাসী
করোনা আতঙ্কের জেরে ১৫ মার্চ থেকে উত্তর ২৪ পরগনার বনগাঁ মহকুমা এলাকায় বন্ধ হয়েছে ব্লাড ডোনেশন ক্যাম্প। লকডাউন শুরু হওয়ার পর বাতিল হয়েছে অনেক ক্যাম্প। রক্তের সংকট শুরু হওয়ায় আশঙ্কায় বনগাঁ মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে। এলাকার বহু মানুষকে বুধবার ফোন করে জানিয়েছিলেন বনগাঁ ব্লাড ব্যাঙ্কের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক গোপাল পোদ্দারকে।

স্থানীয় প্রচারমাধ্যমে হাসপাতালে এসে রক্ত দেওয়ার আহ্বান জানান তিনি। তার ডাকে সাড়া দিয়ে আজ পুরুষ মহিলা সহ ২৫ জন ব্যক্তিকে নিয়ে হাসপাতালে হাজির হলেন বনগাঁর এক ক্লাবের কর্ণধার নারায়ণ ঘোষ।
বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের একটি ঘরের মধ্যে অস্থায়ী ব্লাড ডোনেশন ক্যাম্পে রক্ত দিলেন তারা।












Click it and Unblock the Notifications