প্রার্থী বিক্ষোভ নিয়ে এবার বিজেপির একাংশ নিল চরম পদক্ষেপ, উত্তরবঙ্গে কী ঘটছে
ভোটের প্রথম দফার পর্বের পর বাংলা এই মুহূর্তে দ্বিতীয় দফার ভোটের দিকে এগিয়ে যাচ্ছে। তবে তারই মাঝে ভোটের প্রার্থীপদ ঘিরে বিক্ষোভ অব্যাহত বিজেপি শিবিরে। প্রার্থী ঘিরে অসন্তোষের জেরে বিজেপির তরফে ইতিমধ্যেই নতুন প্রার্থীপদ ঘোষণা হয়েছে। দলের নিয়মানুবর্তিতা নিয়ন্ত্রণে রাখতে একাধিক পদক্ষেপও নেওয়া হয়েছে। তবে তারপরও উত্তরবঙ্গ ঘিরে একাধিক ছবি উঠে আসতে শুরু করেছে।

অসন্তোষের জেরে অনশন!
ঘটনা কালিয়াগঞ্জের । সেখানে বিজেপির তরফে সৌমেন রায়কে প্রার্থী করা হয়েছে। আর তা নিয়ে ক্ষোভ রয়েছে স্থানীয় বিজেপির যুব মোর্চার মধ্যে। উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জের সুকান্ত মোড়ে প্রার্থী বিক্ষোবের জেরে তারা শুরু করে অনশন। এমনই জাবি এক বেসরকারি সংবাদপত্রের।

কেন ক্ষোভ?
অনশনরত বিজেপির একাংশের সদস্যদের মতে , যে সৌমেন রায়কে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি সেই প্রার্থীর বিরুদ্ধে রয়েছে নারী নির্যাতনের অভিযোগ। এই নিয়ে সৌমেন রায়ের এক মহিলাও ক্ষোভ উগড়ে দেন বিজেপি প্রার্থীর বিরুদ্ধে। আর এই পরিস্থিতিতে জটিল হচ্ছে কালিয়াগঞ্জে বিজেপির রাজনীতি।

অশান্তি অব্যাহত
এদিকে, কালিয়াগঞ্জে বিজেপির প্রার্থী সৌমেন রায় কালিয়াগঞ্জে দলীয় কর্মীদের নিয়ে প্রচারে বের হতেই স্থানীয় দলীয় নেতৃত্বের বাধার মুখে পড়ে। প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়। এরপরই কালিয়াগঞ্জে বিজেপির প্রচার নিয়ে জটিলাত বেড়েছে গেরুয়া শিবিরে বলে দাবি বেসরকারী এক সংবাদমাধ্যমের খবরে।

অনশনে বিজেপির হেভিওয়েটরাও!
এদিকে, জানা গিয়েছে বিজেপির তরফে একাংশের ডাকে সৌমেন রায়ের প্রার্থীপদের বিরুদ্ধে যে অনশন মঞ্চ রয়েছে, সেখানে সামিল হয়েছেন ওই কেন্দ্রের কো অর্ডিনেটার, যুব মোর্চার জেলা সভাপতি গৌতম বিশ্বাস, শহর যুব সম্পাদক তন্ময় বিশ্বাস ও জেলা পরিষদের দলীয় সদস্যরা।












Click it and Unblock the Notifications