একুশোর আগে বিজেপিতে বড়সড় ভাঙন হাড়োয়ায়
একুশোর আগে বিজেপিতে বড়সড় ভাঙন হাড়োয়ায়
বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার নেতা-নেত্রীর সহ আট শতাধিক বিজেপি কর্মী তৃণমূলে যোগদান করলো হাড়োয়ায়। বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার কোষাধক্ষ্য অনুপম দাস, বসিরহাট সাংগঠনিক জেলার মৎস্য কনভেনার বাসন্তি ঘোষ সহ প্রায় আট শতাধিক বিজেপি কর্মী, সক্রিয় মহিলা বিজেপি নেত্রীরা তৃণমূল যোগ দেন।

এদিন হাড়োয়ার বিধায়ক হাজী শেখ নুরুল ইসলাম, হাড়োয়ার তৃণমূল ব্লক সভাপতি শফিক আহমেদ, তৃণমূলের অঞ্চল সভাপতি ভূষণ চন্দ্র দাস, উত্তর ২৪ পরগণা জেলা পরিষদের সদস্য সঞ্জু বিশ্বাসরা তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন। বিজেপি থেকে আসা নেতা নেত্রীরা তৃণমূলের পতাকা নিয়ে প্রায় এক কিলোমিটার রাস্তায় মিছিল করেন। এদিন বিজেপি ছেড়ে তৃণমূলে দলে যোগদান করার মূল উদ্দেশ্য ছিল, যেভাবে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আম্ফান ও করোনার মোকাবিলা করছেন।
দিন ও রাতে বাংলার মানুষের পাশে রয়েছেন। তার কর্মযজ্ঞে সামিল হতে আমরা আজকে দল পরিবর্তন করলাম। বিজেপির নেতারা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। নিজের ইচ্ছা মত সবকিছু করছে। পাশাপাশি মানুষকে বঞ্চিত করছে। তাই আজকে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে আমাদের এই পদক্ষেপ বলে জানান বসিরহাট সাংগঠনিক জেলার নেতা অনুপম দাস ও রিঙ্কি সাঁতরারা।












Click it and Unblock the Notifications