১৯৫২ সালের পরে রাজ্যের ভোটে এত আসনে জয়ী হল বিজেপি
২০১৪ সালের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গে ১৭ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি। এবার বিধানসভা ভোটে তা শতাংশের হারে কমে ১০ শতাংশে নেমে এলেও অন্য রেকর্ড গড়ল বিজেপি। মোট তিনটি বিধানসভা আসন জিতে নিল তাঁরা যা সাম্প্রতিক সময়ে এক নতুন রেকর্ড।
১৯৫২-২০১৬ পর্যন্ত পশ্চিমবঙ্গ বিধানসভা ভোটের ফলাফল একনজরে
১৯৫২ সালে প্রথম বাংলা বিধানসভা নির্বাচনে ভারতীয় জন সংঘ (যা ভেঙে পড়ে বিজেপির সৃষ্টি) ৯টি আসন পেয়েছিল। পরে জন সংঘ ভেঙে জনতা পার্টি ও সেটা ভেঙে ভারচীয় জনতা পার্টি তৈরি হয়েছে। এরপরে মাঝের ১৪টি বিধানসভা নির্বাচনে বিজেপি কখনও এত সাফল্য পায়নি।

এবছর যে তিনটি আসন বিজেপি জিতেছে সেগুলি হল মালদহের বৈষ্ণবনগর, কোচবিহারের মাদারিহাট ও পশ্চিম মেদিনীপুরের খড়্গপুর সদর। এর মধ্যে খড়্গপুর সদর আসনে লড়ে জিতেছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
এর আগে ২০১১ সালের বিধানসভা ভোটে বিজেপি একটিও আসন জিততে পারেনি। পরে উপনির্বাচনে বসিরহাট দক্ষিণ থেকে জিতে একমাত্র বিজেপি প্রার্থী শমীক ভট্টাচার্য বিধানসভায় যান। তবে তিনি এবার হেরে গিয়েছেন।
-
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা











Click it and Unblock the Notifications