কালিয়াগঞ্জ বড় জয় পাবে বিজেপি, প্রচারে এসে বললেন লকেট

কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিজেপি জয়ী হচ্ছে, শুধু জয়ই নয় বিশাল বড় মার্জিনে বিজেপি প্রার্থী কালিয়াগঞ্জে জয়লাভ করবে। আজ কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে প্রচারে এসেই একথা বললেন বিজেপি নেত্রী সাংসদ লকেট চট্টোপাধ্যায়।

কালিয়াগঞ্জ বড় জয় পাবে বিজেপি, প্রচারে এসে বললেন লকেট

এদিন কালিয়াগঞ্জে নেমেই লকেট চট্টোপাধ্যায় তিনি অনুভূতিটা পাওয়ার পরেই এই কথা বলেন । এখানে অন্যান্য দলের কোনও অস্তিত্ব নেই। তিনি এও বলেন তৃনমূল কংগ্রেসই এন আর সি আতঙ্ক ছড়াচ্ছে। কেন্দ্রে খুব শীঘ্রই সিটিজেন অ্যামান্ডমেন্ড বিল আসছে তখন সাধারন মানুষের মধ্যে এই বিভ্রান্তি দূর হয়ে যাবে বলে মনে করেন বিজেপি নেত্রী। নির্বাচনী প্রচারে নামার আগে কালিয়াগঞ্জের ঐতিহ্যশালী বয়রা কালীমাতার মন্দিরে পূজো দেয় লকেট চট্টোপাধ্যায়।

আগামী ২৫ নভেম্বর কালিয়াগঞ্জ বিধানসভার উপনির্বাচন। ইতিমধ্যেই শাসক দল তৃনমূল কংগ্রেসের নেতা মন্ত্রীরা প্রচারে নেমে পড়েছেন। শনিবার বিজেপি প্রার্থী কমল সরকারের হয়ে নির্বাচনী প্রচারে আসেন বিজেপি নেত্রী তথা সাংসদ লকেট চট্টোপাধ্যায়। প্রচারে নামার আগেই বয়রা কালীমাতার মন্দিরে পূজো দিয়ে প্রচারে নামেন।

পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে লকেট চট্টোপাধ্যায় বলেন, কালিয়াগঞ্জ বিধানসভা উপনির্বাচনে বিজেপির বড় ব্যাবধানে জয় হবে একেবারে নিশ্চিত। এখানে অন্যান্য দলগুলির সেভাবে কোনও অস্তিত্ব নেই। নেত্রী বলেন তৃনমূল কংগ্রেসই এন আর সি নিয়ে যে ভাবে মানুষের মধ্যে আতঙ্ক ছড়াচ্ছে তা সাধারণ মানুষ ভয়ে আতঙ্কিত হয়ে পড়ছে। সংসদে সামনের অধিবেশনে সিটিজেন অ্যামান্ডমেন্ড বিল আসবে। তৃনমূল কংগ্রেস যে সাধারন মানুষের মধ্যে একটা আতঙ্ক বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে তখন তা দূর হয়ে যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+