দলে প্রাক্তন প্রভাবশালী সিপিএম নেতার ছেলে, সারা রাজ্যেই কাজ করবেন, জানাল বিজেপি
শিবেন্দ্র চৌধুরির ছেলে সন্দীপ চৌধুরি প্রাক্তন সিপিএমের নেতা বিজেপিতে যোগ দেওয়াতে সিপিএমের দলের কর্মীদের মধ্য অনিশ্চয়তা দেখা গেছে।
West Bengal
oi-Kamal
By Kamal Guha
শিবেন্দ্র চৌধুরির ছেলে সন্দীপ চৌধুরি প্রাক্তন সিপিএমের নেতা বিজেপিতে যোগ দেওয়াতে সিপিএমের দলের কর্মীদের মধ্য অনিশ্চয়তা দেখা গেছে। কুচবিহার নাটাবাড়ি বিধানসভাকেন্দ্রে শিবেন্দ্র চৌধুরির ছেলেকে সংগঠন বৃদ্ধি করার জন্য মরিয়া হয়ে পড়েছে বিজেপি। নাটাবাড়ি বিধানসভায় সন্দীপ খুবই পরিচিতি। এছাড়াও তিনি কোনো মানুষের সমস্যা হলে এগিয়ে আসেন।
কোচবিহারে লোকসভায় বিজেপির ভালো ফল করেছে সেই দিক লক্ষ রেখেই আগামী নির্বাচন গুলি তারা ভালো ফল করবে বলে আশাবাদী। সন্দীপ চৌধুরী বেশ কিছুদিন আগে জেলা বিজেপি দপ্তরে দলের রাজ্য সাধারণ সম্পাদক সায়ন্তন বসুর হাত ধরে বিজেপিতে যোগ দেন। বিজেপিতে যোগ দেওয়ার পর সন্দীপ বলেন, এক সময় উদ্বাস্তুদের জন্য সিপিএম আন্দোলন করেছিলো। আজ তারা হঠাৎ করে এনআরসি, সিএএ-এর বিরোধিতা করতে রাস্থায় নেমেছে। প্রয়াত শিবেন্দ্র চৌধুরি রাজ্যের এনবিএসটিসির চেয়ারম্যান ছিলেন। বিজেপির নেতা সায়ন্তন বসু বলেন, তাদের দলের পক্ষ থেকে কুচবিহার সহ রাজ্যে জুড়ে কাজ করানোা হবে সন্দীপ চৌধুরীরকে দিয়ে। এরফলে সিপিএমের দলের মধ্যে ক্রমশই দুর্বলতা প্রকাশ পাচ্ছে। সিপিএম ও কংগ্রেস জোট হওয়ার পর দলের ভাঙ্গন শুরু হয়েছে। বিজেপি কর্মীরা বলেন পৌরসভা ও বিধানসভায় আমরা ভালো ফল করবো।