শুভেন্দুকে বিজেপিতে স্বাগত জানাবেন কে! মেদিনীপুরের সভায় বিজেপির চাঞ্চল্যকর পদক্ষেপ
শুভেন্দুকে বিজেপিতে স্বাগত জানাবেন কে! মেদিনীপুরের সভায় বিজেপির চাঞ্চল্যকর পদক্ষেপ
তৃণমূলের নক্ষত্র এবার ঝলমল করবে বিজেপির আকাশে। শনিবার মেদিনীপুরের সভায় অমিত শাহের উপস্থিতিতে শুভেন্দু অধিকারী যোগ দেবেন বিজেপিতে। হাতে তুলে নেবেন গেরুয়া পতাকা। নীল-সাদা শুভেন্দুর জার্সি বদল হবে একুশের নির্বাচনের আগে। কিন্তু তাঁকে বিজেপিতে স্বাগত জানাবেন কে?

শুভেন্দুকে ভাঙিয়ে এনে ষোল কলা পূর্ণ করল বিজেপি
২০১৭ সালে মুকুল রায় বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই তাঁর নাম ঘোরাফেরা করছিল বিজেপিতে। বিজেপির টার্গেটই ছিল শুভেন্দুকে জালে পোরা। তিন বছরের চেষ্টায় শুভেন্দুকে কব্জায় আনতে সক্ষম হল বিজেপি। মুকুল রায়ের পর শুভেন্দুকে ভাঙিয়ে এনে ষোল কলা পূর্ণ করল বিজেপি।

কে শুভেন্দুকে স্বাগত জানাবেন বিজেপিতে? জল্পনা
কিন্তু কে তাঁকে স্বাগত জানাবে বিজেপিতে? সূত্রের খবর মুকুল রায়কে দিয়েই গেরুয়া শিবিরে স্বাগত জানানো হবে শুভেন্দু অধিকারীকে। যে বক্তা তালিকা বিজেপির পক্ষ থেকে প্রকাশ করা হয়েছে, সেখানে একটি নামের জায়গা ফাঁকা রাখা হয়েছে। প্রথমেই নাম রয়েছে মুকুল রায়কে। তারপরের জায়গাটা শূন্য।

মুকুল রায়ের পর বক্তব্য রাখবেন শুভেন্দু অধিকারী
এই শূন্যস্থান দেখেই রাজনৈতিক মহল মনে করছে প্রথমে মুকুল রায়কে দিয়ে স্বাগত জানানো হবে শুভেন্দু অধিকারীকে। তারপর বিজেপির মঞ্চে বক্তব্য রাখবেন একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্রাইসিস ম্যানেজার শুভেন্দু অধিকারী। তারপর বক্তব্য রাখবেন দিলীপ ঘোষ এবং সবশেষে অমিত শাহ।

শুভেন্দু অধিকারীকে বিশেষ গুরুত্ব অমিতের সভায়
মুকুল রায় তৃণমূলে সেকেন্ড ইনি কম্যান্ড হিসেবে পরিচিত ছিলেন। সেই নিরিখে প্রাক্তন দুই সতীর্থ আবার বিজেপিতে সতীর্থ হতে চলেছেন। সেই নিরিখে মুকুল রায়কে দিয়েই স্বাগত জনানোর ভাবনা শুভেন্দু অধিকারীকে। শুভেন্দু অধিকারীকে গুরুত্ব দিয়েই এই সভায় মূল বক্তার তালিকায় রাখা হয়েছে কায়দা করে।

শুভেন্দু প্রসঙ্গে ভুল স্বীকার বিজেপির মুকুল রায়ের
তৃণমূলে মুকুল রায় ও শুভেন্দু অধিকারীর সুসম্পর্ক ছিল না। মুকুলের অঙ্গুলিহেলনেই শুভেন্দুকে যুব তৃণমূল সভাপতির পদ থেকে সরিয়ে বসানো হয়েছিল সৌমিত্র খানকে। তারপর সৌমিত্র খানকে সরিয়ে ওই পদে এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি মুকুল রায় অবশ্য স্বীকার করেছেন তিনি ভুল ছিলেন।












Click it and Unblock the Notifications