মুকুলের কাছে নারদ-কাণ্ডের বহু তথ্য আছে! দিলীপের খোঁচায় প্রশ্নে বিজেপির ভাবমূর্তিও
সোজা কথা সোজা ভাবেই বললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি সরাসরিই জানালেন মুকুল রায়ের কাছে নারদ-কাণ্ডের বহু তথ্য আছে। উনি সব বলবেন।
সোজা কথা সোজা ভাবেই বললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি সরাসরিই জানালেন মুকুল রায়ের কাছে নারদ-কাণ্ডের বহু তথ্য আছে। উনি সব বলবেন। সিবিআইয়ের মুখোমুখি হয়েই তিনি বলবেন সমস্ত কিছু। মুকুল রায়কে তলব করায় দলের ভাবমূর্তি কোনও ক্ষুণ্ণ হবে না।

বিজেপি রাজ্য সভাপতির কথায়, ভাবমূর্তি নতুন করে আর কী ক্ষুণ্ণ হবে। সিবিআই যাঁদের ডাকছে, তাঁদের আগেও ডেকেছে, এখনও ডেকেছে। সবারই সিবিআইয়ের মুখোমুখি হওয়া উচিত। উচিত সব তথ্য সামনে আসা। তাহলেই দুধ কা দুধ, পানি কা পানি।
মুকুল রায়কে ডাকায় কি বিজেপির ভাবমূর্তি ক্ষুন্ন হবে? বিজেপির রাজ্য সভাপতির বক্তব্য, ভাবমূর্তি নতুন করে কী খারাপ হবে! যাদের যাদের নাম এসেছে। আগেও ডেকেছে এখনও ডাকছে। সব তথ্য সামনে আসা উচিত। মুকুল রায়কেও আগে ডেকেছিল, এখন আবার ডেকেছে।
নারদকাণ্ডে মুকুল রায়কে শুক্রবার হাজিরার নোটিশ পাঠিয়ছিল সিবিআই। তিনি হাজিরা এড়িয়ে যান। শনিবার তাঁকে ফের তলব করেছে সিবিআই। তিনি যাবেন কি যাবেন না পরের কথা, এখন এই তলবে কার ফায়দা তা নিয়েই চলছে জোর চর্চা। এরই মধ্যে দিলীপের ভাষ্যে মুকুলকে নিয়ে খোঁচাও লুকিয়ে রয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।
নারদকাণ্ডের সময়ে মুকুল রায় ছিলেন তৃণমূল নেতা। এখন তিনি বিজেপিতে। এহেন নেতাকে তলব করেছে সিবিআই। নারদের স্টিং অপারেশনের যে ভিডিও প্রকাশ্যে এসেছে, তাতে দেখা যাচ্ছে নারদকর্তাকে মির্জার কাছে পাঠাচ্ছেন মুকুল রায়। আর সেই মির্জাকেই ঘুষ নেওয়ার অভিযোগে গ্রেফতার করে সিবিআই।
মুকুল রায় জানিয়েছেন, কোনও ছবিতেই দেখা যায়নি, আমি টাকা নিচ্ছি। বা আমাকে কেউ টাকা দিচ্ছে। ওরা আমার কাছে ব্যবসার জন্য এসেছিল। আমি মির্জার সঙ্গে দেখা করতে বলি, কিন্তু কোনও লেনদেনের কথা বলিনি। শনিবার সিবিআইয়ের মুখোমুখি হলে তিনি তা-ই জানাবেন। ভিডিও পরীক্ষা করে দেখতে বলবেন। তাহলেই স্পষ্ট হয়ে যাবে সব।












Click it and Unblock the Notifications