রাজ্যকে এক বছরের মধ্যে হিংসা ও দুর্নীতি মুক্ত করার ডাক বিজেপি রাজ্য সভাপতির
রাজ্যকে এক বছরের মধ্যে হিংসা ও দুর্নীতি মুক্ত করার ডাক বিজেপি রাজ্য সভাপতির
পশ্চিমবঙ্গে হিংসা সবচেয়ে বেশি। আগামী এক বছরের মধ্যে এই রাজ্যকে হিংসা ও দুর্নীতি মুক্ত করার পণ করে গান্ধী সংকল্প যাত্রার সূচনা করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। গান্ধীজির জন্ম সার্ধশত বর্ষ উপলক্ষ্যে প্রতি লোকসভা এলাকাতেই সংকল্প যাত্রার আয়োজন করেছে বিজেপি। বুধবার মেদিনীপুরের ভাদুতলা থেকে এই যাত্রার সূচণা করেন দিলীপ ঘোষ।

তিনি দাবি করেছেন গান্ধীজি অহিংস সত্যাগ্রহ আন্দোলনের সূচনা করেছিলেন একশো বছর আগে। যে দেশে গান্ধীজি জন্মেছেন সেই দেশে হিংসা চলতে পারে না। কিছু ব্যক্তি ক্ষমতা কুক্ষিগত করার জন্য হিংসায় প্ররোচনা দিচ্ছেন। পশ্চিমবঙ্গে হিংসা চরমে উঠেছে। আমরা গান্ধীজির দেখানো পথে বাংলাকে হিংসা মুক্ত করতে চাই। আগামী এক বছরের মধ্যে এই রাজ্যকে হিংসা ও দুর্নীতি মুক্ত করার ডাক দিয়েছেন দিলীপ ঘোষ। দশদিন ধরে এই পদযাত্রা চলবে ।
বিজেপির সংকল্প যাত্রাকে পাল্টা আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি গান্ধীজির হত্যাকারী নাথুরাম গডসেকে সমর্থন করে সেকথা মনে করিয়ে দিয়েছেন তৃণমূল কংগ্রেস নেতা তাপস রায়। বিজেপি গোটা দেশে হিংসা ছড়ায় বলে পাল্টা অভিযোগ করেছেন তিনি।












Click it and Unblock the Notifications