বিজেপিতে মাইনাস হচ্ছেন আরও ৩! নতুন ক্যাপ্টেন আসার পরই নিরাপত্তা প্রত্যাহারে জল্পনা
বিজেপিতে মাইনাস হচ্ছেন আরও ৩! নতুন ক্যাপ্টেন আসার পরই নিরাপত্তা প্রত্যাহারে জল্পনা
কেন্দ্রীয় নিরাপত্তা নিয়ে বিতর্ক শুরু হয়েছিল বিধানসভা নির্বাচনের পরপরই। ভোটের আগে যাঁকে পেরেছেন তাঁকেই কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হয়েছিল স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। তারপর বিতর্ক শুরু হতে ভোটের পর ৬১ জন বিজেপি নেতার কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়ার কথা জানানো হয়েছিল। কিন্তু ৬১ জনের মধ্যে এখন মাত্র তিন জনের নিরাপত্তা তোলা হচ্ছে। তাতেই আবার শুরু হয়েছে দলবদলের জল্পনা।

বেছে বেছে তিনজনের নিরাপত্তাই কেন তুলে নেওয়া হল?
মঙ্গলবার রাজ্যকে একটি চিঠি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, আপাতত তিনজন বিজেপি নেতার কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নিতে চায় তারা। তাঁরা এখন থেকে রাজ্যের নিরাপত্তায় থাকবেন। তাতেই প্রশ্ন উঠেছে ৬১ জনের মধ্যে বেছে বেছে তিনজনের নিরাপত্তাই কেন তুলে নেওয়ার সিদ্ধান্ত হল? কেন্দ্রের এই সিদ্ধান্তেই জল্পনার পারদ চড়েছে ফের।

কোন তিনজনের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহারের সিদ্ধান্ত
রাজ্যকে দেওয়া কেন্দ্রের চিঠিতেই স্পষ্ট কোন কোন তিনজনের কেন্দ্রীয় নিরাপত্তা তুলে নেওয়ার কথা জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। তাঁরা হলেন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া সাংসদ সুনীল মণ্ডল ও প্রাক্তন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য। আর তৃতীয় জন হলেন বাংলার জনপ্রিয় ক্রিকেটার থেকে রাজনীতির অলিন্দে প্রবেশ করেই বিজেপির টিকিটে বিধায়ক নির্বাচিত হওয়া অশোক দিন্দা।

বিজেপি থেকে পাত্তাড়ি গুটোনোর জল্পনায় কেউ কেউ?
নবান্নে চিঠি দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, এই তিনজনের কেন্দ্রীয় নিরাপত্তার কোনও প্রয়োজন নেই। কেন্দ্রের তরফে পর্যালোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমানে তিন নেতা রাজ্যের নিরাপত্তাতেই থাকবেন। তিন নেতাকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের এই সিদ্ধান্তের পর স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে, তিনজনের মধ্যে কেউ কেউ বিজেপি থেকে পাত্তাড়ি গুটোতে চাইছেন বলেও জানা গিয়েছে। কিংবা এর মধ্যে অন্য কোনও সমীকরণও থাকতে পারে?

এই নেতা নিজেকে তৃণমূলী বলে দাবি করতে শুরু করেছেন
বর্ধমান পূর্বের তৃণমূল সাংসদ সুনীল মণ্ডল ২০২১ বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর হাত ধরে অমিত শাহের মঞ্চে উঠে বিজেপির পতাকা নিয়েছিলেন। এমনকী বিজেপির হয়ে প্রচারও করেছিলেন। কিন্তু ভোটে বিপর্যয়ের পর তিনি নিজেকে তৃণমূল নেতা বলেই পরিচয় দিচ্ছেন। এমনকী বাবুল সুপ্রিয়ের তৃণমূলে যোগদানের পরদিন সুনীল মণ্ডলকে দেখা যায় তৃণমূল অফিস। সেখানে দাঁড়িয়েই তিনি নিজেকে তৃণমূল নেতা বলে দাবি করেন।

এই নেতা বিজেপিতে গিয়ে টিকিট পেলেও কলকে পাননি
এরপর ২০২১-এর নির্বাচনের আগে দিল্লিতে গিয়ে ঘটা করে বিজেপিতে যোগ দিয়েছিলেন শান্তিপুরের তৎকালীন বিধায়ক অরিন্দম ভট্টাচার্য। তিনি এবার বিজেপির টিকিটে নির্বাচনও লড়েছিলেন। কিন্তু তাঁকে হার মানতে হয়। এখন তাঁর কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার করে নেওয়ার পর স্বাভাবিক কারণেই রাজনৈতিক মহল মনে করছে, অরিন্দম ভট্টাচার্যকে স্থানীয় বিজেপি মান্যতা দেয়নি। তারপর তিনি জিততেও পারেননি। তাই তাঁকে ব্রাত্যের দলে ফেলে দেওয়া হল বিজেপিতে। কিংবা বিজেপির হালে পানি না পেয়ে তিনি ফের তৃণমূলে ফেরার জন্য মুখিয়ে আছেন, তাই তাঁর দিকে থেকে মুখ ফেরাল বিজেপি।

কঠিন লড়াই জিতে বিজেপির টিকিটে বিধায়ক, তবু...
আর শেষোক্ত জন হলেন ময়নার বিধায়ক অশোক দিন্দা। যিনি পূর্ব মেদিনীপুরের ময়না কেন্দ্র থেকে কঠিন লড়াই জিতে বিজেপির টিকিটে বিধায়ক হয়েছিলেন। বাংলার ক্রিকেটার অশোর দিন্দা ভোটের দিন হামলার মুখে পড়েন। তাঁর গাড়িতে হামলা হয়, তারপরই তাঁর নিরাপত্তা বাড়ানো হয়েছিল কেন্দ্রের তরফে। কিন্তু ভোটের ফল প্রকাশের চার মাস কাটতে না কাটতেই তাঁর নিরাপত্তা তুলে নেওয়ার সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।

বিজেপি ছাড়ার লাইনে রয়েছেন অনেকে? তাই জল্পনা তুঙ্গে
এই সিদ্ধান্তের পর প্রশ্ন উঠেছে, তবে কি বিজেপি ছাড়ার লাইনে রয়েছেন দিন্দাও। সুনীল মণ্ডল না হয় নিজেকে তৃণমূলী বলে দাবি করছেন, অরিন্দম ভট্টাচার্য বিজেপিতে কলকে পাননি, ক্রিকেটার অশোক দিন্দা তো সক্রিয় বিজেপিতে? তাহলে কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে? তা নিয়েই জল্পনা চলছে।

এখনও কারা তৃণমূলে যোগ দেওয়ার লাইনে রয়েছেন, জল্পনা
মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর থেকেই কোন কোন বিধায়ক দল ছাড়তে পারেন, তা নিয়ে জল্পনা চলছিল! সেই তালিকায় অশোক দিন্দা-রা আছেন কি না, তা বলবে ভবিষ্যৎ। কিন্তু অনেকে যে বেসুরো বাজছেন বিজেপিতে, তা নিশ্চিত হয়ে গিয়েছে। ইতিমধ্যে মুকুল রায়ের পরে আরও তিন বিধায়ক বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। এখনও কারা তৃণমূলে যোগ দেওয়ার লাইনে রয়েছেন, তা নিয়েই জল্পনা বেড়ে চলেছে দিনদিন।
-
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে











Click it and Unblock the Notifications