গরুর দুধে সোনা আছে কীভাবে বুঝবেন, নেট দুনিয়াকে ‘ডোন্ট কেয়ার’ মন্তব্যে ব্যাখ্যা দিলীপের
নুসরত একা নন, পিতার পরিচয় না দিয়ে সন্তানের জন্ম দেওয়ায় সমাজের রক্তচক্ষুর মুখে পড়তে হয়েছিল যে তারকাদের
দু-বছর পরেও বিজেপির রাজ্য সভাপতি নিজের মন্তব্যে অনড়। আজও তিনি বিশ্বাস করেন গরুর দুধে সোনা আছে। শুক্রবার ফের সেই তত্ত্বকে সমর্থন করলেন বিজেপির রাজ্য সভাপতি। দিলীপবাবু এবার জোর দিয়েই বলেন, গরুর দুধে যে সোনা আছে বুঝবেন কী করে, আগে তো খান, তারপরই বুঝবেন গরুর দুধে সোনা আছে কি নেই!

গরুর দুধে সোনা মন্তব্যে বিতর্কে দিলীপ
দু-বছর আগে গরুর দুধে সোনা পাওয়া যায়, এমনই এক মন্তব্যে বিতর্ক সৃষ্টি করেছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এতদিনেও যে তিনি সেই বিশ্বাস বা তত্ত্ব থেকে সরে আসেননি, তার প্রমাণ মিলল শুক্রবার। এর ফলে তিনি ফের কটাক্ষের শিকার হন। তাঁর কথা শুনে প্রাণী বিজ্ঞানীরা বলেন, একেবারেই একটা অবৈজ্ঞানিক কথা বলছেন দিলীপ ঘোষ।

ফের গরুর দুধ প্রসঙ্গ উত্থাপন দিলীপের
শুক্রবার সাংবাদিক বৈঠকে মুখোমুখি হয়েছিলেন বিজেপির রাজ্য সভপাতি। সেখানেই গরুর দুধ প্রসঙ্গ উত্থাপন হয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, বাংলায় এখনও আর গো পালন হয়নি না। মানুষ এখন আর এসবের গুরুত্বও বোঝেন না। মানুষ গুরুত্ব না বুঝে, যেটা আসলে দুধই নয়, সেই প্যাকেটজাত দুধগুলো খাচ্ছে। কিন্তু গরুর দুধ কেউ খাচ্ছে না।

কীভাবে বুঝবে যে গরুর দুধে সোনা আছে
শুধু গরুর দুধ খাওয়াতেই সীমাবদ্ধ থাকেননি বিজেপির রাজ্য সভাপতি। দিলীপবাবু এরপর নিজেই গরুর দুধে সোনা প্রসঙ্গ টেনে আনেন। বলেন, আমি বলেছিলাম গরুর দুধে সোনা পাওয়া যায়, তা নিয়ে অনেক কথা হয়েছে। যারা কোনওদিন গরুর দুধ খেলা না, তাঁরা কীভাবে বুঝবে যে গরুর দুধে সোনা আছে।

দুধে কোনওভাবেই সোনা থাকতে পারে না
অর্থাৎ দিলীপ ঘোষ এখনও অনড় তাঁর বিশ্বাসে যে গরুর দুধে সোনা থাকে। এর প্রত্যুত্তরে বিজ্ঞানীরা জানান, এই তত্ত্ব পুরোপুরি অবৈজ্ঞানিক। গরুর দুধে গুরুত্বপূর্ণ উপাদান থাকে। তাই শিশু থেকে সব বয়সী মানুষেরই দুধ খাওয়া উচিত। কিন্তু সেই দুধে কোনওভাবেই সোনা থাকতে পারে না। দিলীপ ঘোষ এহেন মন্তব্যের জেরে ফের হাসির খোরাক হয়েছেন নেট দুনিয়ায়।

২০১৯ -এ কী বলেছিলেন দিলীপ
দিলীপ ঘোষের গরুর দুধে সোনা পাওয়া যায় মন্তব্যের জেরে ফেসবুকে ট্রোলড হয়েছেন দিলীপ ঘোষ। কিন্তু সেসব পাত্তা দিতে নারাজ তিনি। তিনি বিশ্বাসে অনড় রয়েছেন। ২০১৯ সালেও যে কথা বলেছেন। ২০২১-এ এসেও সেই একই কথা তাঁর মুখে। ২০১৯ সালের এক সভায় তিনি বলেছিলেন, ভারতীয় গরুর বৈশিষ্ট্য হল, তার দুধের মধ্যে সোনার ভাগ থাকে। তার জন্য দুধের রং একটু হলদেটে হয়।












Click it and Unblock the Notifications