ইমরানের সঙ্গে কথা মিলছে মমতার! বিদ্যুৎ সংস্থাগুলির টাকা তৃণমূলের কাছে, চাঞ্চল্যকর অভিযোগ সায়ন্তনের

পাকিস্তানের সঙ্গে সব থেকে বেশি যোগাযোগ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাকিস্তানের সঙ্গে বিজেপি যোগসাজস রয়েছে বিজেপির, রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়রের অভিযোগের ভিত্তিতে এমনটাই অভিযোগ সায়ন্তন বস

পাকিস্তানের সঙ্গে সব থেকে বেশি যোগাযোগ রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। পাকিস্তানের সঙ্গে বিজেপি যোগসাজস রয়েছে বিজেপির, রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়রের অভিযোগের ভিত্তিতে এমনটাই অভিযোগ করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। তাঁর অভিযোগ, কোনও সময় ইমরান যা বলেন, তার কথার সঙ্গে মিলে যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা।

ফিরহাদের আক্রমণ বিজেপিকে

ফিরহাদের আক্রমণ বিজেপিকে

এদিন ছিল তৃণমূলের ২২ তম জন্মদিন। এই অনুষ্ঠান থেকেই বিজেপির উদ্দেশে তোপ দাগেন ফিরহাদ হাকিম। তিনি বলেন, পাকিস্তানের সঙ্গে বিজেপি যোগসাজস রয়েছে বিজেপির।

'ইমরানের সঙ্গে মমতার কথা মিলছে'

'ইমরানের সঙ্গে মমতার কথা মিলছে'

ইমরান রাষ্ট্রসংঘে কাশ্মীর নিয়ে গণভোটের দাবি করেছিলেন। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় রাষ্ট্রসংঘের তত্ত্বাবধানে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে গণভোটের দাবি করেছিলেন। যদিও পরের দিনই তার সাফাই দিয়েছিলেন তিনি।

ট্রেনের ভাড়া বৃদ্ধি নিয়ে সমালোচনার জবাব সায়ন্তনের

ট্রেনের ভাড়া বৃদ্ধি নিয়ে সমালোচনার জবাব সায়ন্তনের

বছরের প্রথম দিনেই দূরপাল্লার ট্রেনের ভাড়া বাড়িয়েছে রেলমন্ত্রক। এই ভাড়া বৃদ্ধির কড়া সমালোচনা করেছে তৃণমূল। তারও জবাব দিয়েছেন সায়ন্তন বসু। তাঁর দাবি আগে বিদ্যুতের দাম কমানো হোক। এরপর যেন গ্যাস ও রেলভাড়া নিয়ে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 'বিদ্যুৎ সংস্থাগুলি টাকা দেয় তৃণমূলকে'

'বিদ্যুৎ সংস্থাগুলি টাকা দেয় তৃণমূলকে'

সায়ন্তন বসুর দাবি, এই রাজ্যে বিদ্যুতের দাম সব থেকে বেশি। তাঁর অভিযোগ, বিদ্যুৎ সংস্থাগুলি টাকা দেয় তৃণমূলকে। এই অভিযোগের প্রমাণ তাদের কাছে আছে বলেও দাবি করেছেন সায়ন্তন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+