ফের কাশ্মীরের সঙ্গে তুলনা বীরভূমের! অনুব্রত মণ্ডলের কঠোর সাজার দাবিতে বিস্ফোরক রাজু
ফের বীরভূমের সঙ্গে কাশ্মীরের তুলনা টানলেন বিজেপি(bjp) নেতা রাজু বন্দ্যোপাধ্যায়(raju banerjee) । লাভপুরে দলীয় কর্মসূচিতে গিয়ে অনুব্রত মণ্ডলের (anubrata mondal) কঠোর সাজা দেওয়ার দাবি তোলেন। প্রসঙ্গ
ফের বীরভূমের সঙ্গে কাশ্মীরের তুলনা টানলেন বিজেপি(bjp) নেতা রাজু বন্দ্যোপাধ্যায়(raju banerjee) । লাভপুরে দলীয় কর্মসূচিতে গিয়ে অনুব্রত মণ্ডলের (anubrata mondal) কঠোর সাজা দেওয়ার দাবি তোলেন। প্রসঙ্গত বুধবার বীরভূমে বিজেপির থানা ঘেরাওয়ের কর্মসূচি ছিল। তার আগে পারুইয়ে ব্যাপক বোমাবাজি হয়। বিজেপির অভিযোগ ছিল, তাদের কর্মসূচি বানচাল করতেই তৃণমূল এই কাজ করছে।

কাশ্মীরের থেকেও ভয়ঙ্কর বীরভূম
রাঢ় বাংলার দায়িত্ব প্রাপ্ত বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, বীরভূমের অবস্থা কাশ্মীরের থেকেও ভয়ঙ্কর। তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের জন্যই এই অবস্থা বলেও অভিযোগ করেন তিনি। তিনি বলেন, বীরভূমের মতো শান্ত জেলা এখন অশান্ত। রোজ সেখানে বোমা, গুলি চলছে। পাওয়া যাচ্ছে ডিটোনেটর।
এর আগে রাজু বলেছিলেন, বীরভূমে প্রতিদিন বোমা, গুলি চললেও কাশ্মীরে তেমন পরিস্থিতি নয়। তিনি আরও বলেছিলেন, কাশ্মীরের জেলাগুলিতে এমন হিংসার পরিবেশ নেই।

অনুব্রত মণ্ডলের কঠোর সাজার দাবি
দলের কর্মসূচিতে গিয়ে রাজু বন্দ্যোপাধ্যায় অনুব্রত মণ্ডলের কঠোর সাজার দাবি করেছেন। তিনি বলেন, যে ধরনের অপরাধ তিনি(অনুব্রত) করেছেন, তাতে এই নেতার যাবজ্জীবন কারাদণ্ড কিংবা ফাঁসির সাজা হওয়া উচিত। এর আগে তিনি বলেছিলেন বিকাশ দুবে হয়ে যাবেন অনুব্রত মণ্ডল।
রাজু বলেছিলেন বীরভূম জুড়ে তোলাবাজি, আইনশৃঙ্খলার অবনতির জন্য দায়ী একমাত্র অনুব্রত মণ্ডল। কটাক্ষ করে তিনি বলেছিলেন যে লোকটার জেলে থাকার কথা, তিনি রয়েছেন বাইরে।

দিদির অনুপ্রেরণায় রাজ্যে আল কায়েদা
দিন কয়েক আগে যখন মুর্শিদাবাদ থেকে আল কায়েদা জঙ্গি সন্দেহ নয় জনকে গ্রেফতার করা হল, তখন রাজু বলেছিলেন দিদির অনুপ্রেরণায় রাজ্যে এখন আল কায়েদা। স্থানীয় গুণ্ডা বদমায়েশরা এখন দিদির সঙ্গে না থাকায় বাইরে থেকে জঙ্গিদের ভাড়া করে আনা হচ্ছে বলে অভিযোগ করেছিলেন।

বাংলায় জামতাড়া গ্যাং-এর নেতৃত্বে মমতা, বলেছিলেন রাজু
এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছিলেন রাজু বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছিলেন বাংলায় জামতাড়া গ্যাং-এর নেতৃত্বে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।












Click it and Unblock the Notifications