বিশেষ ধর্মকে অশিক্ষার পথে নেওয়ার অভিযোগ! রাতের অন্ধকারে ভাঙড়ে কাদের দেহ সৎকার, প্রশ্ন লকেটের

লকডাউনের মধ্যেই পুলিশে সামনেই চলছে ধর্মসভা। এমনটাই অভিযোগ লকেট চট্টোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী একচি বিশেষ ধর্মকে অশিক্ষার দিকে নিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ করেছেন লকেট চট্টোপাধ্যায়।

লকডাউনের মধ্যেই পুলিশে সামনেই চলছে ধর্মসভা। এমনটাই অভিযোগ লকেট চট্টোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রী একচি বিশেষ ধর্মকে অশিক্ষার দিকে নিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ করেছেন লকেট চট্টোপাধ্যায়। তাঁর আবেদন মুখ্যমন্ত্রী রাজ্যে করোনায় মৃত্যুর সঠিক তথ্য জানান। রাজ্যে কোয়ারেন্টাইন সেন্টারের সঠিক সংখ্যা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি।

পুলিশের সামনেই ধর্মসভা চালানোর অভিযোগ

পুলিশের সামনেই ধর্মসভা চালানোর অভিযোগ

লকেট চট্টোপাধ্যায়ের অভিযোগ, বিভিন্ন জায়গায় ধর্মসভা চালানো হচ্ছে। তা হচ্ছে পুলিশের সামনেই। কোনও কোনও জায়গায় পুলিশের ওপর ইট ছোঁড়ার অভিযোগও তিনি করেছেন। এব্যাপারে তিনি গার্ডেনরিচ, পার্কসার্কাস, মেটিয়াব্রুরুজ, রাজাবাজারের কথা উল্লেখ করেন।

বিশেষ ধর্মকে অশিক্ষার দিকে নিয়ে যাওয়ার অভিযোগ

বিশেষ ধর্মকে অশিক্ষার দিকে নিয়ে যাওয়ার অভিযোগ

হুগলির লতৃণমূল সাংসদের অভিযোগ, একটি বিশেষ ধর্মকে মুখ্যমন্ত্রী অশিক্ষার দিকে নিয়ে যাচ্ছেন। যা করছেন পুরোটাই ভোট ব্যাঙ্কের জন্য। তাঁদেরকেও বোঝানোর জন্য আবেদন করেছেন লকেট চট্টোপাধ্যায়।

ভারতের থেকে বাইরে পশ্চিমবঙ্গ

ভারতের থেকে বাইরে পশ্চিমবঙ্গ

লকেট চট্টোপাধ্যায় বলেছেন প্রধানমন্ত্রী যেখানে বলছেন সাহায্যের জন্য তাঁর ফোন ২৪ ঘন্টা খোলা রয়েছে। কিন্তু তাতে কান দিচ্ছেন না মুখ্যমন্ত্রী। তিনি পশ্চিমবঙ্গকে ভারতের থেকে আলাদা করে রেখেছেন বলে অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

মৃতদেহ নিয়ে মজা করছেন মুখ্যমন্ত্রী

মৃতদেহ নিয়ে মজা করছেন মুখ্যমন্ত্রী

মৃতদের সঠিক সংখ্যা জানানোর দাবিও তিনি করেছেন। যদিও করোনায় মৃত্যুর সঠিক তথ্য মুখ্যমন্ত্রী দেন, তাহলে কি ভোট ব্যাঙ্ক নষ্ট হয়ে যাবে, প্রশ্ন তুলেছেন তিনি। ভোটব্যাঙ্ক মানবিকতার ওপর নির্ভর করে বলে মন্তব্য করেছেন তিনি। লকেট বলেন, মৃতদেহ নিয়ে মজা করা বন্ধ করুন। পশ্চিমবঙ্গের মানুষকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করার আহ্বান জানিয়েছেন তিনি।

রাজ্যে কোয়ারেন্টাইন সেন্টারের সংখ্যা নিয়ে প্রশ্ন

রাজ্যে কোয়ারেন্টাইন সেন্টারের সংখ্যা নিয়ে প্রশ্ন

রাজ্যে কোয়ারেন্টাই সেন্টারের সংখ্যা নিয়ে ও প্রশ্ন তুলেছেন লকেট। তিনি বলেন, সংখ্যা বেশি দেখিয়ে মুখ্যমন্ত্রী কল্পনার জগতে নিয়ে যাচ্ছেন।

রাতের অন্ধকারে ভাঙড়ে দেহ সৎকার

রাতের অন্ধকারে ভাঙড়ে দেহ সৎকার

লকেট চট্টোপাধ্যায়ের অভিযোগ মুখ্যমন্ত্রী বলছেন ৫ লজনের মৃত্যু হযেছে। অন্যদিকে কেএমসি বলছে ১৬ জনের মৃত্যু হয়েছে। কিন্তু রাতের অন্ধকারে ভাঙড়ে কাদের দেহ সৎকার করা হচ্ছে প্রশ্ন তুলেছেন লকেট চট্টোপাধ্যায়। রাতের অন্ধকারে পুলিশ নিয়ে নিয়ে কবর দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+