হারের কারণ ব্যাখ্যা করলেন কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী! সামনে আনলেন একের পর এক কারণ
৩ টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে যে আসনি নিশ্চিত বলে ধরে নিয়েছিল বিজেপি, তার মধ্যে রয়েছে কালিয়াগঞ্জ। কিন্তু সেই আসনে দুহাজারের বেশি ভোটে পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থী।
তিনটি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে যে আসন নিশ্চিত বলে ধরে নিয়েছিল বিজেপি, তার মধ্যে রয়েছে কালিয়াগঞ্জ। কিন্তু সেই আসনে দুই হাজারের বেশি ভোটে পরাজিত হয়েছেন বিজেপি প্রার্থী। ভোটে হারার পর প্রথম প্রতিক্রিয়ায় হারার কারণ হিসেবে এনআরসিকেই দায়ী করেছেন বিজেপি প্রার্থী কমল সরকার।

হারের কারণ এনআরসি
রাজ্য নেতৃত্ব হারের কারণ ব্যাখ্যা করেননি। তার আগেই হার নিয়ে কারণ ব্যাখ্যা করে দিলেন কালিয়াগঞ্জের বিজেপি প্রার্থী কমল সরকার। হারের প্রথম কারণ হিসেবে, তিনি এনআরসিকেই তুলে ধরেছেন। বিষয়টি নিয়ে লোককে বোঝাতে না পারার ব্যর্থতাও দায়ী বলে জানিয়েছেন তিনি।

অসমের এনআরসি নিয়ে ফায়দা নিয়েছে বিরোধীরা
বিজেপির কালিয়াগঞ্জের প্রার্থীর অভিযোগ, অসমের এনআরসির ফায়দা নিয়েছে বিরোধীরা। অসমের ঘটনায় লোকে ভীত হয়ে পড়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।

'এনআরসি আঘাত করেছে কেন্দ্রকে'
কমল সরকার বলেছেন, এনআরসি আঘাত করেছে কেন্দ্রকে। তাঁর দাবি অসমে এনআরসির পিছনে কেন্দ্রের কোনও দায় নেই। কেননা সেখানে এনআরসি হয়েছে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে।

'সংখ্যালঘু ভোট একসাইডে'
কমল সরকারের নিজের এলাকায় এগিয়ে থাকলেও, সেখানেও ভোট কমেছে। এই ভোট কমার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। তাঁর মতে সংখ্যালঘু ভোট একসাইড হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications