চুঁচুড়া থেকে এসএসকেএম-এ ভর্তি ২ ছাত্র, হাসপাতালের 'সুপার স্পেশালিটি' তকমা নিয়ে প্রশ্ন লকেটের
রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতালে সংজ্ঞা নিয়ে প্রশ্ন তুললেন হুগলির বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায়।
রাজ্যের সুপার স্পেশালিটি হাসপাতালে সংজ্ঞা নিয়ে প্রশ্ন তুললেন হুগলির বিজেপির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। শুক্রবার পোলবার দুর্ঘটনায় গুরুতর আহত হয় ৪ ছাত্র। তাঁদেরকে ভর্তি করা হয়েছিল চুঁচুড়া ইমামবাড়া সুপার স্পেশালিটি হাসপাতাালে। যদিও দুপুরেই আশঙ্কাজনক ২ ছাত্রকে গ্রিন করিডর করে এসএসকেএম নিয়ে যাওয়া হয়। সেখানেই মেডিক্যাল বোর্ড গঠন করে চিকিৎসা চলছে তাদের।

শুক্রবার পোলবায় পুলকার দুর্ঘটনা
শুক্রবার সকালে হুগলির পোলবার কাছে পড়ুয়া বোঝাই একটি পুলকার নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে উদ্ধারে নামেন স্থানীয় বাসিন্দারা। গুরুতর আহত হন চালক সহ চার ছাত্র। সবমিলিয়ে গাড়িটিতে ছিল ১৫ ছাত্র। তাঁদেরকে সঙ্গে সঙ্গে চুঁচুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

২ ছাত্রের চিকিৎসা এসএসকেএম-এ
হুগলির হাসপাতালে অন্যদের জ্ঞান ফিরলেও, দ্বিতীয় শ্রেণিতে পড়া দুই ছাত্র দিব্যাংশু ভগত এবং ঋষভ সিং-এর অবস্থা খারাপ হওয়ায় তাঁদেরকে গ্রিন করিডর তৈরি করে এসএসকেএম হাসপাতালের ট্রমা কেয়ার ইউনিটে ভর্তি করানো হয়। তাদের চিকিৎসার জন্য সাত সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। তাদেরকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। দুজনেরই পাঁজরের হাড় ভেঙেছে, মাথায় গুরুতর আঘাত রয়েছে। আশঙ্কাজনক ঋষভ সিংকে নিয়ে ৫৮ কিমি রাস্তা ৫২ মিনিটে আসে অ্যান্বুল্যান্স। অন্যদিকে দিব্যাংশু ভগতকে নিয়ে ৫৮ কিনি রাস্তা ১ ঘন্টা ৪ মিনিটে আসে অ্যাম্বুল্যান্স।

চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে গিয়েছিলেন লকেট
খবর পেয়েই চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে গিয়েছিলেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়। পুলকার নিয়ে আরও সতর্ক হওয়া উচিত ছিল বলে মন্তব্য করছিলেন তিনি।

রাজ্যের 'সুপারস্পেশালিটি' দাবি নিয়ে প্রশ্ন লকেটের
মুখ্যমন্ত্রী রাজ্যের জেলায় জেলায় সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরির দাবি করেন। সেখানে উন্নত চিকিৎসা ব্যবস্থারও দাবি করেন তিনি। তেমনই এক সুপার স্পেশালিটি হাসপাতাল হল চুঁচুড়া ইমাববাড়ার হাসপাতাল। দুই ছাত্রের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদেরকে সেখান থেকে এসএসকেএম-এ নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় হাসপাতালের সুপার স্পেশালিটি সংজ্ঞ়া নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। তাঁর সাংসদ তহবিল থেকে হাসপাতালের আর্থিক সাহায্যের কথা বলা হলেও কর্তৃপক্ষ কর্ণপাত করেনি বলেও অভিযোগ করেছেন তিনি।












Click it and Unblock the Notifications