Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

অর্জুন সিংয়ের পিছু ছাড়াছে না বিপদ, এবার হিঙ্গলগঞ্জে দুর্ঘটনা তাঁর কনভয়ে

অর্জুন সিংয়ের পিছু ছাড়াছে না বিপদ, এবার হিঙ্গলগঞ্জে দুর্ঘটনা তাঁর কনভয়ে

বিপদ পিছু ছাড়ছেই না বিজেপি সাংসদ অর্জুন সিংকে। একের পর এক ঘটনা বিব্রত বারাকপুরের সাংসদ। পুলিশ ঝামোলা তো লেগেই আছে। এবার হিঙ্গলগঞ্জ যাওয়ার পথে বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনায় পড়ল সাংসদের কনভয়। মিনাখাঁর বালিরহাটে অর্জুন সিংয়ের কনভয়ে থাকা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে যায়।

গাড়িটির চাকা ফেটে উল্টে যায় পুকুরে

গাড়িটির চাকা ফেটে উল্টে যায় পুকুরে

এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন তিন কম্যান্ডো। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন মিনাখাঁ থানার পুলিশ। পুলিশ জানিয়েছে, ওই গাড়িটির চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তারপর উল্টে যায় পাশের পুকুরে। ওই গাড়িতে অর্জুন সিংয়ের নিরাপত্তারক্ষীরা ছিলেন।

বিজেপির প্রতিবাদ সভায় যাওয়ার পথে দুর্ঘটনা

বিজেপির প্রতিবাদ সভায় যাওয়ার পথে দুর্ঘটনা

দুর্ঘটনার পর স্থানীয়রাই আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। সেখানে তাঁদের দেখতে যান সাংসদ অর্জুন সিং, সৌমিত্র খাঁ ও ডা. সুভাষ সরকার। হিঙ্গলগঞ্জে মঙ্গলচণ্ডী গ্রামে কৃষি সুরক্ষা বিলের সমর্থনে মিছিলকে কেন্দ্র কের উত্তপ্ত হয়ে উঠেছিল এলাকা। বিজেপির বুথ সহসভাপতি রবীন্দ্রনাথ মণ্ডলের মৃত্যু হয়। তারই প্রতিবাদে এদিন এক সভায় যোগ দিতে যাচ্ছিলেন তিন সাংসদ।

তৃণমূলের সঙ্গে সংঘর্ষে মৃত বিজেপি কর্মী

তৃণমূলের সঙ্গে সংঘর্ষে মৃত বিজেপি কর্মী

অভিযোগ, তৃণমূলকর্মীদের সঙ্গে সংঘর্ষের জেরে গুরুতর আহত হয়েছিলেন রবীন্দ্রনাথ। এসএসকেএম হাসপাতালে পাঠানো হয় তাঁকে। সেখানেই মৃত্যু হয় রবীন্দ্রনাথের। এরপর হাসনাবাদে বনবিবির সেতুতে মৃতদেহ নিয়ে বিক্ষোভ দেখান বিজেপিকর্মীরা। পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়।

নিহত বিজেপি কর্মীর বাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনা

নিহত বিজেপি কর্মীর বাড়িতে যাওয়ার পথে দুর্ঘটনা

বুধবার নিহত বিজেপিকর্মীরা বাড়িতে যাচ্ছিলেন সাংসদ অর্জুন সিং, সৌমিত্র খাঁ ও ডাক্তার সুভাষ সরকার। বেলা সাড়ে ১০টা নাগাদ মিনাখাঁ থাকার সামনে বাসন্তী হাইওয়েতে দুর্ঘটনায় পড়ে একটি গাড়ি। এলাকার মানুষই জখম নিরাপত্তারক্ষীদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

দুর্গাপুজোর সমস্ত খবর, ছবি, ভিডিও দেখুন এক ক্লিকে

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+