পিসি, ভাইপোর কাছে যা যায় ফেরত আসে না! নমাজে বাধা দেওয়ায় পুলিশকে বদলির অভিযোগ অর্জুনের

রেশন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। এদিন তিনি বলেন রাজ্য ছয়রকমের রেশন কার্ড রয়েছে।

রেশন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিঁধলেন বিজেপি সাংসদ অর্জুন সিং। এদিন তিনি বলেন রাজ্য ছয়রকমের রেশন কার্ড রয়েছে। কটাক্ষ করে তিনি বলেন, বড়, ছোট, মাঝারি, পিসি, ভাইপো, এরকম ছয়রকমের রেশন কার্ড রয়েছে। মুখ্যমন্ত্রী ছয়মাস বিনামূল্যে রেশন দেওয়ার কথা বললেও রেশন ডিলাররা বলছেন, তাঁদের কাছে এরকম কোনও অর্ডার এখনও আসেনি।

 মুখ্যমন্ত্রীকে কটাক্ষ অর্জুনের

মুখ্যমন্ত্রীকে কটাক্ষ অর্জুনের

রেশন নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করলেন অর্জুন সিং। তিনি বলেন মুখ্যমন্ত্রী বলেছেন, ৫ কেজি করে রেশন পাবেনষ কিন্তু কী পাওয়া যাবে তার কোনও অর্ডার নেই। মুখ্যমন্ত্রী টিভির ক্যামেরার সামনে যা বলছেন, তার ১০ শতাংশ যদি সত্যি হত, তাহলে, বাংলার মানুষের অসুবিধা হত না।

দিদির কাছে যা যায় ফেরত আসে না

দিদির কাছে যা যায় ফেরত আসে না

অর্জুন সিং বলেন, জ্যোতিপ্রিয় মল্লিক বলছেন, কাউন্সিলররা মাল তুলে নিচ্ছে। আর কাউন্সিলররাও দেখছে ২০ দিন সময় আছে লুটে পুটে খাই। ওয়ান ওয়ে ট্রাফিকের কারণে দিদির কাছে যা যাবে তা আর ফেরত আসবে না। কটাক্ষ করে তিনি বলেন পিসি ভাইপোর কাছে যা যায়, তা আর ফেরত আসে না।

আমডাঙার ওসি ও ডিএসপির বিরুদ্ধে অভিযোগ

আমডাঙার ওসি ও ডিএসপির বিরুদ্ধে অভিযোগ

অর্জুন সিং-এর অভিযোগ আমডাঙার ওসি পয়সা খেয়ে মোটা হয়ে গিয়েছে। আর প্রোটোকলে ছয় নম্বরে পড়লেও রাজ্যের প্রশাসন সাংসদদের সম্মান দেয় না বলে অভিযোগ করেছেন তিনি। এপ্রসঙ্গে তিনি টুপি না পরে এসে তাঁর গাড়ি আচকানোর অভিযোগ করেছেন অর্জুন সিং।

বলির পাঠা আইএএস

বলির পাঠা আইএএস

খাদ্য দফতরে দুর্নীতির অভিযোগ তুলে অর্জুন সিং বলেন বলির পাঠা করা হল একজন আইএএসকে। এর আগে চুরির বিল পাশ না করানোয় অনিল বর্মাকে ডেপুটেশনে যেতে হয়ে বলে অভিযোগ করেন তিনি।

নমাজে বাধা দেওয়ায় অফিসার বদলি

নমাজে বাধা দেওয়ায় অফিসার বদলি

মুর্শিদাবাদে মসজিদে লকডাউনে নমাজ পড়ায় বাধা দেওয়ার জন্য পুলিশ আধিকারিককে বদলি করে দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি। প্রসঙ্গত লকডাউনে কান্দির মসজিদে নমাজ পড়ার খবর শুনে হানা দিয়েছিলেন সেখানকার এসডিপিও। আর শুক্রবার বদলি করে দেওয়া হয়েছে মুর্শিদাবাদের এসপিকে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+