বিজেপি বিধায়করা অনুপস্থিত দলীয় কর্মসূচিতে, শুভেন্দু-গড়ে বাড়ছে বেসুরো-জল্পনা
শুভেন্দু-গড়ে বিজেপির কর্মসূচিতে থাকছেন না দলের বিধায়করাই। শুক্রবার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির ডাকে পেট্রোপণ্যের মূল্য হ্রাসের দাবিতে পদযাত্রা ও পথসভা হয়।
শুভেন্দু-গড়ে বিজেপির কর্মসূচিতে থাকছেন না দলের বিধায়করাই। শুক্রবার শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কাঁথি সাংগঠনিক জেলা বিজেপির ডাকে পেট্রোপণ্যের মূল্য হ্রাসের দাবিতে পদযাত্রা ও পথসভা হয়। সেখানে কোনও বিজেপি বিধায়ক উপস্থিত ছিলেন না। জেলা বিজেপি নেতৃত্ব উপস্থিত থাকলেও বিধায়কদের অনুপস্থিতিতে জল্পনা বাড়ছে।

বিজেপি বিধায়করা গরহাজির দলীয় কর্মসূচিতে
নিজের খাসতালুকে বিজেপির কর্মসূচিতে নেতৃত্ব দিলেন শুভেন্দুব অধিকারী। উত্তর ও দক্ষিণ কাঁথি, খেজুরি ও ভগবানপুরের বিজেপি বিধায়করা এই কর্মসূচিতে ছিলেন না। এলাকার চার-চারজন দলীয় বিধায়কের একজনও শুভেন্দু অধিকারীর কর্মসূচিতে না থাকায় জল্পনা শুরু হয়েছে। গরহাজির বিধায়কদের অবশ্য দাবি, তার কেউ ছিলেন না জেলায়। তাঁরা বিধানসভায় গিয়েছিলেন। তাই উপস্থিত থাকতে পারেননি দলীয় কর্মসূচিতে।

শুভেন্দুর নেতত্বে সভা, বিধায়কদের গরহাজিরায় প্রশ্ন
প্রশ্ন উঠেছে এখানেও। শুভেন্দু অধিকারী নিজে কলকাতা থেকে কাঁথিতে গিয়ে দলীয় কর্মসূচিতে নেতৃত্ব দিলেন। আর দলের বিধায়করা জেলা থেকে চলে এলেন কলকাতায়, সেটা কেমন সমীকরণ হল! তাঁরা কেন এই কর্মসূচিতে উপস্থিত থাকলেন না? যদি বিধানসভাতে যাওয়া জরুরিও হয়, তাঁরা কি ফিরে কর্মসূচিতে যোগ দিতে পারতেন না? আর দলীয় কর্মসূচি ফেলে এতই কি জরুরি হয়ে উঠেছিল বিধানসভা?

অভিষেককে নিশানা শুভেন্দুর, যে সব বিধানসভা টার্গেট
শুভেন্দু অধিকারী শুক্রবার বিজেপির পথসভা থেকে পূর্ব মেদিনীপুর জেলার পুলিশ সুপারকে একহাত নিয়ে বলেন, এঁরা সবাই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথায় কাজ করছেন। কিন্তু এ সমস্ত করে কোনও লাভ হবে না। কারণ কাঁথি থেকে হলদিয়া আমার যাতায়াতের রাস্তায় পড়ে উত্তর ও দক্ষিণ কাঁথি, খেজুরি, নন্দীগ্রাম, ভগবানপুর, হলদিয়া। এ সমস্ত আসনে মানুষ আমাদের জিতিয়েছেন। মানুষ আমাদের সঙ্গে আছেন। তাই পুলিশ প্রশাসনকে কন্ট্রোল করে কিছু লাভ হবে না।

কেন সাতজন বিজেপি বিধায়কের কাউকে দেখা গেল না?
শুভেন্দু অধিকারী ছাড়াও জেলা বিজেপির সভাপতি অনুপ চক্রবর্তী ছিলেন দলীয় কর্মসূচিতে। কিন্তু কেন সাতজন বিধায়কের কাউকে দেখা গেল না? জেলায় ১৬টি বিধানসভা কেন্দ্রের মধ্যে সাতটিতে জয়ী হয়েছিল বিজেপি। তার মধ্যে কাঁথি সাংগঠনিক জেলায় চারজন বিধায়ক রয়েছেন। সেই চার কেন্দ্র অর্থাৎ উত্তর ও দক্ষিণ কাঁথি, ভগবানপুর ও খেজুরি বিধানসভা কেন্দ্রের বিধায়করা কর্মসূচিতে ছিলেন না কেউ।

বিজেপি বিধায়করা কেউ বিধানসভায় ছিলেন না!
এখানে উল্লেখ্য, গোটা বিধানসভা্ অধিবেশন বয়কট করেছে বিজেপি। শুধুমাত্র প্রয়াত পঞ্চায়েতমন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের স্মরণসভায় তাঁরা অংশ নিয়েছিলেন। যদিও বিজেপি বিধায়করা দাবি করছেন তাঁরা বিধানসভা অধিবেশনে অংশ নিয়েছিলেন। কিছু বিধায়ক বলেছিলেন, তঁরা বিধানসভায় গিয়েছিলেন। কয়েকজন ব্যক্তিগত কারণ দর্শিয়েছেন। আর বিজেপি জেলা নেতৃত্ব বিধানসভা অধিবেশনে অংশগ্রহণ প্রসঙ্গে বলেন, বিধায়করা মিথ্যা কথা বলছেন। বিজেপি বিধায়করা কেউ বিধানসভায় ছিলেন না। তবে সব বিজেপি বিধায়ক ঐক্যবদ্ধ। আসলে তাঁরা বিধানসভার কাজে ব্যস্ত।












Click it and Unblock the Notifications