যোগীর দেখানো পথে চলুন মমতা! হঠাৎ কেন এই পরামর্শ দিলেন অগ্নিমিত্রা
উত্তরপ্রদেশে জনসংখ্যা নিয়ন্ত্রণ বিল এনেছেন যোগী আদিত্যনাথ। এবার বাংলায় জনসংখ্যা নীতি তৈরির দাবি তুললেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি চান এই মর্মে বিধানসভায় সরব হতে।
উত্তরপ্রদেশে জনসংখ্যা নিয়ন্ত্রণ বিল এনেছেন যোগী আদিত্যনাথ। এবার বাংলায় জনসংখ্যা নীতি তৈরির দাবি তুললেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি চান এই মর্মে বিধানসভায় সরব হতে। অগ্নিমিত্রা পাল মনে করেন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হাঁটা উচিত যোগী আদিত্যনাথের দেখানো পথে।

রবিবার ছিল আন্তর্জাতিক জনসংখ্যা দিবস। সেদিনই নতুন জনসংখ্যা নিয়ন্ত্রণ বিল আনেন উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথ সরকার। উত্তরপ্রদেশ আইন কমিশনের ওয়েবসাইটে জন্মনিয়ন্ত্রণ বিলের খসড়া প্রকাশ করার পর রবিবার নতুন জনসংখ্যা নীতি ঘোষণা করা হয়।
ওই বিলে সরকার জানিয়েছে ২০২৬ সালের মধ্যে জন্মহার ২.১ হবে আর ২০৩০ সালে তা ১.৯-এ নামিয়ে আনা সম্ভব হবে। এরপরই বিজেপির বিধায়ক অগ্নিমিত্রা পাল রবিবার রাতে টুইট করেন। তিনি লেখেন- জনসংখ্যা বৃদ্ধি সবার কাছে উদ্বেগের। আমাদের রাজ্যও বিষয়টি ভেবে দেখুক। শুধু ভোট রাজনীতির জন্য চোখ বন্ধ করে রাখা যাবে না। পশ্চিমবঙ্গ সরকার জনসংখ্যা নিয়ন্ত্রণ নীতি ঘোষণা করুক।
জনসংখ্যা বৃদ্ধি সবার কাছে উদ্বেগের. জনসংখ্যা নিয়ন্ত্রণ দিবসে এই বিষয়টা একটু ভেবে দেখুক রাজ্য. শুধু ভোট রাজনীতির জন্য চোখ বন্ধ করে রাখা যাবে না. পশ্চিমবঙ্গ সরকার জনসংখ্যা নিয়ন্ত্রণ নীতি ঘোষণা করুক. @SuvenduWB @MamataOfficial @DilipGhoshBJP
— Agnimitra Paul Official (@paulagnimitra1) July 11, 2021
বিজেপি বিধায়ক টুইটে মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করছেন। ট্যাগ করছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও। অগ্নিমিত্রা বলেন, বাংলায় জনসংখ্যা নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। রাজ্যের আর্থ-সামাজিক উন্নতির জন্য ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থ না দেখে বাংলার ভবিষ্যতের কথা ভাবা উচিত সরকারে। কেননা আমাদের রাজ্যে অনুপ্রবেশ মস্ত বড় সমস্যা। আমাদের দল তা নিয়ে পূর্বেও বহুবার সরব হয়েছে।












Click it and Unblock the Notifications