'ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিওনা', অভিষেকের বাংলোতে কালি লাগানো নিয়ে সায়ন্তনের কোন হুঁশিয়ারি

'ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিওনা', অভিষেকের বাংলোতে কালি লাগানো নিয়ে সায়ন্তনের কোন হুঁশিয়ারি

ডায়মন্ডহারবারে জেপি নাড্ডার কনভয়ে হামলার ১২ ঘণ্টার মধ্যে রাতের দিল্লিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাংলোতে কালি লাগানো হয়। ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলেছে তৃণমূল, ঠিক যেভাবে ডায়মন্ড হারবারের ঘটনায় তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করায় বিজেপি। এদিকে পরিস্থিতি নিয়ে মুখ খোলেন বিজেপি নেতা সায়ন্তন বসু।

কালি লাগানো নিয়ে সৌগতর তোপ

কালি লাগানো নিয়ে সৌগতর তোপ

দিল্লিতে অভিষেকের বাংলোর ঘটনায় উপযুক্ত জবাব দেওয়া হবে বলে জানান সৌগত রায়। তৃণমূল সাফ জানিয়েছে, বিজেপি হুঁশিয়ারি দিলেও কোন লাভ হবে না। এর মোকাবিলা তৃণমূল করবে। এর আগে সৌগত রায় প্রশ্ন তোলেন যে , কেন বেছে বেছে জেপি নাড্ডা মমতা ও অভিষেকের কেন্দ্রো সভা করছেন? এর নেপথ্যে রাজনৈতিক কোন অভিসন্ধি রয়েছে , তার প্রশ্ন তোলেন সুব্রত মুখোপাধ্যায়ও।

'ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না'

'ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না'

এদিকে বিজেপির তরফে সায়ন্তন বসু বলেন, ' ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না তৃণমূলের কাছে এটাই অনুরোধ। ' , তাঁর দাবি আগামীদিনে তৃণমূলকে যে প্রতিক্রিয়া পেতে হবে, তা থেকে কোনও তৃণমূল নেতা নিজেদের রক্ষা করতে পারবেন না। এভাবেই ডায়মন্ডহারবারে নাড্ডার কনভয়ে হামলা ও অভিষেকের বাংলোতে হামলা নিয়ে প্রতিক্রিয়া দেন সায়ন্তন বসু।

'ডায়ন্ডহারবারের তুলনায় কিছুই নয়'

'ডায়ন্ডহারবারের তুলনায় কিছুই নয়'

সায়ন্তন বসু বলেন, ডায়মন্ডহারবারে যে ঘটনা ঘটেছে , তার তুলনায় দিল্লিতে যা হয়েছে তা কিছুই নয়। প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্রে এই ঘটনা নিয়ে তৃণমূল ,বিজেপির বিরুদ্ধে ক্ষোভ শানিয়ে জানিয়েছে ঘটনা বিজেপির পূর্ব পরিকল্পিত। পাল্টা পরিকল্পনার তত্ত্ব বিজেপি তুলেছে তৃণমূলের বিরুদ্ধে।

'বিচার হবে'

'বিচার হবে'

একদিকে সুব্রত মুখোপাধ্যায় বলেছেন, ডায়মন্ডবারবারে 'আমাদের কেউ জড়িত থাকলে' তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে তাঁর দাবি, নাড্ডার কনভয়ে হামলার নেপথ্যে বিজেপির উস্কানি রয়েছে। এদিকে, লকেট চট্টোপাধ্যায় দিল্লির ঘটনা নিয়ে জানান, 'কারা ঘটিয়েছে তার বিচার হবে।' তিনি বলেন, 'ধর্মের কল বাতাসে নড়ে, .. যা দেবে তাই পাবে।' এক্ষেত্রে নিউটনের সূত্রের কথা উল্লেখ করেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+