লাথি মেরে দরজা ভেঙে বিজেপি নেতা সজলকে গ্রেফতার করল পুলিশ! 'বীর' সাজছে পুলিশ, বললেন দিলীপ
বিজেপি নেতা সজল ঘোষকে গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে ধন্ধুমার কাণ্ড। অস্ত্র আইন সহ একাধিক ধারাতে মামলা পুলিশের। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল মুচিপাড়া থানা চত্বর। একদিকে বিজেপির বিরুদ্ধে থানার চত্বরে দুপুর থেকে বিক্ষোভে তৃণমূ
বিজেপি নেতা সজল ঘোষকে গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে ধন্ধুমার কাণ্ড। অস্ত্র আইন সহ একাধিক ধারাতে মামলা পুলিশের। ঘটনাকে কেন্দ্র করে উত্তাল মুচিপাড়া থানা চত্বর। একদিকে বিজেপির বিরুদ্ধে থানার চত্বরে দুপুর থেকে বিক্ষোভে তৃণমূল। পাল্টা বিজেপিও এই মুহূর্তে থানা ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছে।

Recommended Video
দুপক্ষের স্লোগান-পাল্টা স্লোগানকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে।
যদিও বিশাল পুলিশ বাহিনী ঘিরে রেখেছে গোটা থানা এলাকা। অন্যদিকে ঘটনার পরেই সজল ঘোষের বাড়িতে ছুটে যান সাংসদ অর্জুন সিং এবং বিজেপি নেতা সায়ন্তন বসু। গোটা বিষয় জানার চেষ্টা করছেন তাঁরা। এরপর মুচিপাড়া থানাতেও তাঁদের যাওয়ার কথা রয়েছে।
অন্যদিকে ছেলেকে না ছাড়া হলে বৃহৎ আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বাবা প্রদীপ ঘোষ। তাঁর দাবি, ''শ্লীলতাহানি করেছে তৃণমূল। মিথ্যা অভিযোগে গ্রেফতার করা হয়েছে সজলকে।'' অন্যদিকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন দিলীপ ঘোষ।
তাঁর দাবি, কলকাতার বুকে দিনের পর দিন জঙ্গিরা এসে লুকিয়ে থাকছে আর সেখানে পুলিশ দরজা ভেঙে বিজেপি নেতাকে তুলে নিয়ে গিয়ে বীর সাজছে। আইনের পথে লড়াই হবে বলে হুঁশিয়ারি দিলীপ ঘোষের।
তাঁর দাবি, পুলিশ প্রত্যেকদিন মিথ্যা মামলাতে একের পর এক বিজেপি নেতাকে ফাসিয়ে যাচ্ছে। আর ত্রিপুরাতে গিয়ে নাটক করছে। সজল ঘোষ ইস্যুতে পাশে থাকার বার্তা বিজেপি নেতৃত্বের।
গত বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন সজল ঘোষ। শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগ দেয় সে। মধ্য কলকাতায় সজল ঘোষ যথেষ্ট প্রভাবশালী একটা নাম। স্থানীয় সূত্রের খবর, গত কয়েকদিন ধরেই এলাকাতে তৃণমূল-বিজেপি একটা সমস্যা চলছিল বলে অভিযোগ। বৃহস্পতিবার যা বড় আকার নেয় বলে অভিযোগ।
স্থানীয় মানুষজন জানিয়েছেন, স্বাধীনতা দিবস পালন অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। আর সেই প্রস্তুতি চলাকালীন এলাকাতে এক বিজেপি কর্মীর দোকান ভাঙা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, স্থানীয় একটা ক্লাবের উপরেও হামলা চলে। ব্যাপক ভাঙচুর করা হয় বলে অভিযোগ। ঘটনার পর স্থানীয় মুচিপাড়া থানাতে বিক্ষোভ দেখান বিজেপি কর্মী-সমর্থকেরা। দোষীদের গ্রেফতারের দাবিতে চলে এই বিক্ষভ।
পাল্টা তৃণমূলের তরফেও বিক্ষোভ দেখানো হয়। এই ঘটনাকে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আজ শুক্রবার সকালেও এই ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ বাঁধে বলে অভিযোগ। অভিযোগ সেই সময় স্থানীয় এক যুবনেতার স্ত্রীর শ্লীলতাহানি করা হয়েছে নাকি। সিজল ঘোষ অনুগামীরা এই কাজ করেছে বলে অভিযোগ। আর এই ঘটনাতে গ্রেফতার করা হয় সজল ঘোষকে।
গ্রেফতারের সময় পুলিশের কাজ প্রশ্নের মুখে পড়েছে। বিজেপি নেতা সজল ঘোষকে তাঁর বাড়ির দরজা ভেঙে গ্রেফতার করল পুলিশ। কিন্তু যেভাবে দরজা ভেঙে পুলিশ ঢুকেছে টা নিয়ে শুরু হয়েছে বিতর্ক।












Click it and Unblock the Notifications