'অনেক কষ্ট করে তৃণমূল তৈরি করেছিলাম, এখন প্রায়শ্চিত্ত করছি', তোপ সব্যসাচী দত্তর

অনেক কষ্ট করে তৃণমূল তৈরি করেছিলাম। এখন প্রায়শ্চিত্ত করছি। তাপসী মালিকের মৃত্যু দেখিয়ে ক্ষমতায় এসেছে। এখন তার বাবার কেউ খবর রাখেনা। শনিবার ঝাড়গ্রাম থেকে আক্ষেপ করে তৃণমূলের বিরুদ্ধে এমনই ভাষায় মন্তব্য করলেন রাজ্য বিজেপির সম্পাদক সব্যসাচী দত্ত।

অনেক কষ্ট করে তৃণমূল তৈরি করেছিলাম, এখন প্রায়শ্চিত্ত করছি, তোপ সব্যসাচী দত্তর

এদিন ঝাড়গ্রাম জেলা বিজেপির পক্ষ থেকে কৃষি আইনের সমর্থনে গোপীবল্লভপুর বিধানসভা এলাকার ঝাড়গ্রাম ব্লকের চন্দ্রী শিব মন্দির মাঠে মিছলের পর একটি সভায় যোগ দিতে এসেছিলেন সব্যসাচী বাবু। এদিন গোপীবল্লভপুর বিধানসভা এলাকার চন্দ্রীর সভার পর নয়াগ্রাম বিধানসভা এলাকার খড়িকামাথানি চকে কৃষকদের নিয়ে মিছিলের পর একটি সভা হয়।

এদিন চন্দ্রী বাজার এলাকায় বিজেপির পক্ষ থেকে একটি মিছিল হয়। এদিনের সভায় উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা বিজেপির সভাপতি সুখময় শতপথি, ঝাড়গ্রাম জেলা বিজেপির সাধারণ সম্পাদক অবনী ঘোষ, সঞ্জিত মাহাতো সহ জেলার বিভিন্ন নেতৃত্ব মন্ডল সভাপতিরা। এদিন সভার শুরু থেকেই বিজেপি নেতৃত্বের অভিযোগের তীর ছিল তৃণমূলের দিকে। তিনি বলেন, তাপসী মালিকের মৃত্যু দেখিয়ে ক্ষমতায় এসেছে। এখন তার বাবার খবর কেউ রাখে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+