ওয়াই ক্যাটেগরি নিরাপত্তা পেলেন বিজেপি নেতা সব্যসাচী
বিজেপিতে যোগ দিতে না দিতেই ওয়াই ক্যাটাগরির কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেলেন বিজেপি নেতা সব্যসাচী দত্ত।
বিজেপিতে যোগ দিতে না দিতেই ওয়াই ক্যাটাগরির কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেলেন বিজেপি নেতা সব্যসাচী দত্ত। তৃণমূল থেকে বিজেপিতে যোগ দেওয়ার পর তার নিরাপত্তা বাহিনী তুলে নেয় রাজ্য সরকার।

চলতি মাসের ১ তারিখ বিজেপিতে যোগ দেন বিধাননগর পুর নিগমের প্রাক্তন মেয়র তথা নিউটাউন এর বিধায়ক সব্যসাচী দত্ত। তাঁর নিরাপত্তায় থাকা সিকিউরিটি তুলে নেয় রাজ্য সরকার।
প্রায় এক মাস নিরাপত্তারক্ষী ছাড়া ছিলেন তিনি। আজ বিজেপি নেতা সব্যসাচী দত্তের ওয়াই ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশে। সিআইএসএফ জওয়ান নিয়োগ করা হয়েছে বলে জানা গিয়েছে।
সব্যসাচী এই নিয়ে বিশেষ মন্তব্য করতে চাননি। তবে ঘুরিয়ে রাজ্য সরকারের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন। তিনি একসময়ে রাজ্যের মন্ত্রী ও বিধাননগরের মেয়র ছিলেন। দল পাল্টে ফেলতেই যেভাবে নিরাপত্তা সরিয়ে নেওয়া হয়েছিল তা সহজে মানতে পারেননি এই বিজেপি নেতা।
-
ভোট ঘিরে কমিশনের সঙ্গে বৈঠক! SIR ইস্যুতে ক্ষোভ বামেদের, কী কী অভিযোগ ও দাবি তুলল বিরোধীরা? -
মোদী কলকাতায় আসার আগেই চূড়ান্ত হবে বিজেপির প্রার্থী তালিকা? ১২ মার্চ গুরুত্বপূর্ণ বৈঠক -
সর্বোচ্চ তিন দফায় রাজ্যে হোক বিধানসভা নির্বাচন, চাইছে বিজেপি -
রাজনৈতিক দলগুলির সঙ্গে বৈঠক সারল নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, দুই ধাপে ভোট করানোর দাবি -
মমতার ধরনা কর্মসূচিতে মোদীর সভার লিফলেট বিলি! গুরুতর অভিযোগ বিজেপির বিরুদ্ধে, ধৃত ২ -
এলপিজি সঙ্কটের মাঝে কলকাতায় রমরমা কালোবাজারি! চলছে প্যানিং বুকিং, বন্ধের দোরগোড়ায় বহু হোটেল-রেস্তরাঁ -
পশ্চিমবঙ্গে উধাও আইনের শাসন, রাজ্যসভায় তৃণমূলকে নিশানা নাড্ডার -
SIR বিতর্কে নতুন পদক্ষেপ! অমীমাংসিত ভোটার ইস্যুতে ট্রাইবুনাল গঠনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
আমিই তাঁদের প্রথম বদলি করব...কাদের উদ্দেশে বার্তা মমতার? -
ভোটের প্রতিশ্রুতি পূরণে নতুন উদ্যোগ, বাংলাদেশে ইমাম, পুরোহিত ও যাজকদের জন্য মাসিক ভাতা চালুর ঘোষণা -
টানা দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপ জিতল মেন ইন ব্লু! মোটা অঙ্কের পুরস্কার পেল ভারত, কোন দল কত টাকা পেল? জানুন -
নজিরবিহীন ঘটনা! সিইসি জ্ঞানেশ কুমারকে হঠাতে ইমপিচমেন্ট মোশন আনছে বিরোধীরা











Click it and Unblock the Notifications