নার্সদের নিয়ে গা ছাড়া ভাব! সংকট কাটাতে রাজ্য সরকারকে 'পরামর্শ' বিজেপি নেতা রাহুল সিনহার

নার্সদের নিয়ে গা ছাড়া ভাব! সংকট কাটাতে রাজ্য সরকারকে 'পরামর্শ' রাহুল সিনহার

কলকাতার বেসরকারি হাসপাতাল থেকে নার্সদের ছেড়ে যাওয়ার ঘটনাকে তীব্র কটাক্ষ করেছেন বিজেপি নেতা রাহুল সিনহা। তিনি বলেন, যেভাবে নার্সরা ফিরে যাচ্ছে, এখনও পর্যন্ত ৩৬০ জন নার্স নিজ রাজ্যে ফিরে যাওয়ার কথা জানিয়েছে। যদি তাই হয়, তাহলে বেসরকারি চিকিৎসা ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়বে বলে মনে করেন রাহুল সিনহা।

 রাজ্য সরকারের সমালোচনা

রাজ্য সরকারের সমালোচনা

বিষয়টি নিয়ে রাহুল সিনহা রাজ্য সরকারের কড়া সমালোচনা করেন। তিনি বলেন, রাজ্য সরকার কুম্ভকর্নের অবস্থায় রয়েছে। সরকারের কোনও হেলদোলও নেই।

 রাজ্য সরকারকে পরামর্শ

রাজ্য সরকারকে পরামর্শ

রাজ্য সরকারকে রাহুল সিনহার পরামর্শ, নির্দিষ্ট রাজ্যগুলির সঙ্গে কথা বলা, স্বাস্থ্যমন্ত্রকের সঙ্গে কথা বলা। নার্সদের ক্ষেত্রেরও সরকারের গা ছাড়া ভাব রয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। এখনই ব্যবস্থা না নিলে বেসরকারি হাসপাতালগুলি বন্ধ হয়ে যাবে বলে মন্তব্য করেছেন তিনি। যা রাজ্যে বিপর্যয় ডেকে আনবে বলেও মন্তব্য করেছেন তিনি।

মুখ্যসচিবকে চিঠি বেসরকারি হাসপাতালগুলির সংগঠনের

মুখ্যসচিবকে চিঠি বেসরকারি হাসপাতালগুলির সংগঠনের

এই সংকটজনক পরিস্থিতিতে নার্সরা চাকরি ছেড়ে দেওয়ায় বিপাকে পড়েছে শহরের বেসরকারি হাসপাতালগুলি। কলকাতার ১৭ টি বেসরকারি হাসপাতালের সংগঠন অ্যাসোসিয়েশন অফ হসপিটালস অফ ইস্টার্ন ইন্ডিয়ার তরফে মুখ্যসচিবকে চিঠি দিয়ে তাঁর হস্তক্ষেপ চাওয়া হয়েছে। সেখানে সংগঠনের প্রেসিডেন্ট প্রদীপ লাল মেহতা জানিয়েছেন, নার্সরা এই রাজ্য ছাড়ার সঠিক কারণ তাঁরা জানেন না। তবে অন্যদের থেকে তাঁরা জানতে পেরেছেন, মনিপুর সরকার নার্সদের বড় অঙ্কের টাকা অফার করেছে।

নিজ রাজ্যের পথে শয়ে শয়ে নার্স

নিজ রাজ্যের পথে শয়ে শয়ে নার্স

আগের সপ্তাহেই মনিপুরে ফিরে গিয়েছেন কমপক্ষে ১৮৫ জন নার্স। শনিবার ১৬৯ জন সেই একই পথ ধরেছেন। তালিকায় ছিলেন মনিপুরের ৯২ জন, ত্রিপুরার ৪৩ জন, ওড়িশার ৩২ জন এবং ঝাড়খণ্ডের ২ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+