করোনায় মৃত্যু নিয়ে সংঘাত এখন নিজেদের মধ্যে! সর্বনাশের পথে সরকার, চাঞ্চল্যকর দাবি রাহুল সিনহার

করোনায় মৃত্যু নিয়ে সংঘাত এখন নিজেদের মধ্যে! সর্বনাশের পথে সরকার, চাঞ্চল্যকর দাবি রাহুল সিনহার

দীর্ঘদিন ধরে অভিযোগের পর রাজ্যে করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যায় মিল পাওয়া গিয়েছে। রাজ্য সরকার জানিয়েছে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১২৫৯। এব্যাপারে রাহুল সিনহা বলেছেন এতদিন কেন্দ্রীয় সরকার কিংবা অন্য সূত্রের সঙ্গে রাজ্যের দেওয়া খবর মিলছিল না। বর্তমানে মুখ্যসচিব আর অডিট কমিটির দেওয়া তথ্য মিলছে না। এদিন এমনই কটাক্ষ করলেন রাহুল সিনহা।

মুখ্যসচিব আর অডিট কমিটির সংখ্যা মিলছে না, বললেন রাহুল

মুখ্যসচিব আর অডিট কমিটির সংখ্যা মিলছে না, বললেন রাহুল

বিজেপি নেতা রাহুল সিনহা বলেন, রাজীব সিনহা আর অডিট কমিটির দেওয়া সংখ্যা মিললে, এরাজ্যে করোনায় মৃত্যু হয় ১৩৩ জনের। কিন্তু সেই সংখ্যা সরকার মানছে না। নিজের সরকারের বানানো অডিট কমিটি নিজেরাই মানছে না।

 সংঘাত এখন নিজেদের মধ্যেই

সংঘাত এখন নিজেদের মধ্যেই

রাহুল সিনহার অভিযোগ, রোগ আর মৃত্যু লুকোতে লুকোতে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে নিজেদের মধ্যেই সংঘাত তৈরি হচ্ছে। আসল সংখ্যাটা কত, তা সরকারের হাতে না থাকাতেই বিভ্রাট বলে দাবি করেছেন রাহুল। করোনায় আগে মারা গিয়েছে, নাকি অন্য রোগে মারা গিয়ে করোনা পরে এসেছে, এইসব গল্প ফেঁদে মৃত্যুকে লুকনোর চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন তিনি।

ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে

ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে

রাহুল সিনহা কটাক্ষ করে বলেছেন ধুলি থেকে বেড়াল বেরিয়ে পড়েছে। ফলে মুখ্যসচিব আর অডিট কমিটির হিসেবে বিস্তর ফারাক। রাহুল সিনহার লদাবি, লুকোচুরি বন্ধ করুন। সত্যের আধারে কাজ করুন। না হলে বাংলার সর্বনাশ এবং সরকারেরও সর্বনাশ।

একলাফে রাজ্যে আক্রান্তের সংখ্যা বাড়ল ২৯৬

একলাফে রাজ্যে আক্রান্তের সংখ্যা বাড়ল ২৯৬

সোমবার একলাফে রাজ্যে আক্রান্তের সংখ্যা বেড়েছে ২৯৬। মুখ্যসচিব জানিয়েছেন, রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ১২৫৯। করোনা পজিটিভ হয়ে মৃত ১৩৩। এঁদের মধ্যে কোমরবিডিচিতে মারা গিয়েছেন ৭২ জন। আর করোনার কারণে মৃত্যু হয়েছে ৬১ জনের। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ১৩৩।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+