মতুয়াদের নিয়ে মমতার বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ! সিএএ বাতিল হলে কাদের ক্ষতি, জানালেন রাহুল
মতুয়াদের সামনে রেখে ব্যবসা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বড়মাকে সামনে রেখে উনি ওনার রাজনৈতিক ভিতকে শক্ত করেছেন। এমনটাই অভিযোগ করলেন বিজেপি নেতা রাহুল সিনহা।
মতুয়াদের সামনে রেখে ব্যবসা করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বড়মাকে সামনে রেখে উনি ওনার রাজনৈতিক ভিতকে শক্ত করেছেন। এমনটাই অভিযোগ করলেন বিজেপি নেতা রাহুল সিনহা। তাঁর দাবি বিজেপি মতুয়াদের সমস্যাকে বুঝেছে।

মতুয়াদের সঙ্গে মমতার গিভ অ্যান্ড টেক সম্পর্ক
বিজেপি নেতা রাহুল সিনহার অভিযোগ, মতুয়াদের সামনে রেখে ব্যবসা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বড়মাকে সামনে রেখে উনি ওনার রাজনৈতিক ভিতকে শক্ত করেছেন। মতুয়াদের সঙ্গে মমতার সম্পর্ক ছিল দেওয়া নেওয়ার। এমনটাই অভিযোগ রাহুল সিনহা।

বিজেপি বুঝেছে সমস্যা
রাহুল সিনহার দাবি, সে দিক থেকে মতুয়াদের সমস্যার কথা বুঝেছে বিজেপি। তাদের নাগরিকত্বের সমস্যা, মর্যাদার সমস্যাকে বিজেপি সবার আগে লক্ষ্য করেছে।

মোদীর আশ্বাস মতোই কাজ
রাহুল সিনহা বলেন, লোকসভা ভোটের প্রচারে এসে নরেন্দ্র মোদী বলেছিলেন, তিনি ফের প্রধানমন্ত্রী হলে, নাগরিকত্ব প্রদানের কাজ করবেন। সেই প্রতিশ্রুতিউ বাস্তবে রূপায়ন করা হচ্ছে। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে এমনটাই দাবি করেছেন রাহুল সিনহা।

মমতার মিছিল নাগরিকত্ব বাতিলের দাবিতে
রাহুল সিনহা অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তায় মিছিল করছেন, মতুয়াদের নাগরিকত্ব যাতে বাতিল হয়ে যায়, তার জন্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি মতো সিএএ বাতিল করলে, যেসব মতুয়া কিংবা অন্য উদ্বাস্তুরা বাংলাদেশ থেকে এসেছেন, তাদের নাগরিকত্ব বাতিল হয়ে যাবে। তাঁর দাবি কে মতুয়াদের পক্ষে কাজ করছে, আর কে মতুয়াদের পথে বসানোর কাজ করছে তা পরিষ্কার বোঝা যাচ্ছে।












Click it and Unblock the Notifications