পাহাড়ে ফের অশান্তি ছড়াতে চাইছেন মমতা, গুরুং নিয়ে আক্রমণ মুকুলের, সুর চড়ালেন কৈলাসও
পাহাড়ে ফের অশান্তি ছড়াতে চাইছেন মমতা, গুরুং নিয়ে আক্রমণ মুকুলের, সুর চড়ালেন কৈলাসও
পাহাড়কে ফের অশান্ত করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। গুরুং নিয়ে তৃণমূল কংগ্রেস নেত্রীর বিরুদ্ধে আক্রমণের সুর চড়ালেন মুকুল রায়। নতুন করে পাহাড়ে অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ফের জ্বলবে পাহাড়। সতর্ক করলেন মুকুল রায়। বিজেপি নেতার আক্রমণে সুর মিলিয়েছেন কৈলাস বিজয়বর্গীয়ও।

মমতাকে আক্রমণ মুকুলের
পাহাড় ফের জ্বলবে। নতুন করে পাহাড়ে অশান্তি ছড়ানোর চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিমল গুরুংয়ের তৃণমূেল আশ্রয় নেওয়া নিয়ে আক্রমণের সুর চড়ালেন বিজেপি নেতা। গুরুংকে নিয়ে যে জটিলতা তিনি তৈরি করছেন তার সমাধান কোথায় তিনি নিজেই জানেন না। বিমল গুরুংকে নিয়ে স্থায়ী সমাধান না হলে পাহাড়ে সমস্যা আরও বাড়বে বলে আশঙ্কা করেছেন তিনি।

সুর চড়ালেন কৈলাস বিজয়বর্গীয়
মুকুল রায়ের সুরে সুর মিলিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়ও। তিনি আক্রমণ শানিয়ে বলেছেন মমতা বন্দ্যোরাধ্যায় কুর্সির লোভে বিমল গুরুংকে আশ্রয় দিতে চাইছেন। সেকারনেই পাহাড়কে অশান্ত করতে চাইছেন মমতা। যদিও এর আগে বিজেপির আশ্রয়ে ছিলেন বিমল গুরুং। জেপি নাড্ডার ছেলের বিয়েতে দেখা গিয়েছিল তাঁকে।

গুরুংয়ে আপত্তি বিনয়ের
কোনও ভাবেই বিমল গুরুংয়ের সঙ্গে আপোস নয় আগেই স্পষ্ট করে দিয়েছেন বিনয় তামাং। আজ নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক ছিল বিনয় তামাংয়ের। সেই বৈঠকে যোগ দেওয়ার আগেই বিমল গুরুং-কে ক্রিমিনাল বলে আক্রমণ শানিয়েছেন বিনয় তামাং। কোনও ভাবেই যে তার সঙ্গে মঞ্চ ভাগ করে নেবেন না তিনি সেকথা স্পষ্ট করে দিয়েছেন তিনি। কাজেই পাহাড়ে যে বিমল গুরুংেয়র ফেরা বেশ কষ্টকর হবে তা স্পষ্ট হয়ে গিয়েছে। একই সঙ্গে তৃণমূল কংগ্রেসের উপরেও চাপ বাড়ছে।

আলোচনা সদর্থক
বিনয় তামাংয়ের সঙ্গে আজ আলোচনা সদর্থক হয়েছে বলে জানিয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। বিনয় তামাং কিন্তু গুরুংেয় প্রবল আপত্তি জানিয়ে রেখেছেন। এদিকে পাহাড়েও গুরুং বিরোধী প্রচার বাড়ছে। পাল্টা গুরুং পন্থীরাও পাহাড়ে মিছিল শুরু করেছেন। পাহাড়ে নতুন করে উত্তাপ বাড়তে শুরু করেছে। এদিকে আবার এই মুহূর্তে পাহাড়ে রয়েছেন রাজ্যপাল জগদীপ ধনখড়।












Click it and Unblock the Notifications