মানুষকে মৃত্যু কূপের মধ্যে ঠেলছেন! মুখ্যমন্ত্রীর দাবি নিয়ে কটাক্ষ কৈলাসের
মানুষকে মৃত্যু কূপের মধ্যে ঠেলছেন! মুখ্যমন্ত্রীর দাবি নিয়ে কটাক্ষ কৈলাসের
রাজ্যের প্রায় ৬০ হাজার আশা কর্মী বাড়ি বাড়ি গিয়ে বাসিন্দাদের স্বাস্থ্যের খোঁজ খবর নিয়ে রিপোর্ট তৈরি করেছেন বলে মঙ্গলবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী। এদিন তাঁর জবাব দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। তিনি কটাক্ষ করে বলেছেন, মমতাজির আরও একটা বড় মিথ্যা।

মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি
মঙ্গলবার মুখ্যমন্ত্রী ফেসবুক পেডে উল্লেখ করেছিলেন, করোনার উপসর্গ, যেমন জ্বর, শ্বাসকষ্ট খতিয়ে দেখতে রাজ্য সরকার প্রায় ৬০ হাজার আশা কর্মী নিয়োগ করেছে। ৭ এপ্রিল থেরে ৩ মে-র মধ্যে তাঁরা প্রায় ৫.৫৭ কোটি গৃহস্থের তথ্য সংগ্রহ করেছেন। যার ভিত্তিতে রিপোর্ট তৈরি করা হচ্ছে। এঁদের মধ্যে ৮৭২ জনের শ্বাসকষ্ট এবং ৯১৫১৫ জনের ইনফ্লুয়েঞ্জার মতো উপসর্গ ছিল। এঁদেরকে পরামরশ্ ও পরিষেবা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রীর দাবিকে কটাক্ষ
মুখ্যমন্ত্রীর এই দাবিকেই কটাক্ষ করেছেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। এক টুইটার পোস্টে তিনি বলেছেন, মমতাজির আরও একটা বড় মিথ্যা। তাঁর প্রশ্ন কত লোককে পরীক্ষা করা হয়েছে, এবং কীভাবে। তিনি বলেছেন পশ্চিমবঙ্গের মানুষ আপনাকে বিশ্বাস করেছিল।

মানুষকে মৃত্যু কূপের মধ্যে ঠেলে ফেলার অভিযোগ
কৈলাসের প্রশ্ন মানুষকে মৃত্যু কূপের মধ্যে ঠেলে দিচ্ছেন কেন। বাংলা আপনাকে কখনই ক্ষমা করবে না বলে উল্লেখ করেছেন কৈলাস বিজয়বর্গীয়।

বিজেপির চাপেই কেন্দ্রের রেশন বিলি, দাবি করেছিলেন কৈলাস
বিজেপির চাপে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার শেষ পর্যন্ত প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার রেশন বিলি শুরু করতে বাধ্য হল। দিন তিনেক আগে টুইটে এমনটাই দাবি করেছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। তিনি লিখেছিলেন, মোদীজি জনপ্রতি ৫ কেজি চাল এবং পরিবারপিছু ১ কেজি ডাল পাঠিয়েছেন। সাধারণ মানুষের প্রতি তাঁর আবেদন, সজাগ থাকুন যাতে কেউ চাল-ডাল চুরি করতে না পারে।












Click it and Unblock the Notifications