দেবশ্রীর বিরুদ্ধে নেই কোনও অভিযোগ! দুর্নীতির প্রশ্নে শোভনকে 'বিঁধে' বাংলার মানুষের মনের কথা জয়ের
অভিনেত্রী দেবশ্রী রায়কে বিজেপিতে নেওয়ার জন্য ফের সওয়াল করলেন অভিনেতা তথা বিজেপি জাতীয় কর্মসমিতির সদস্য জয় বন্দ্যোপাধ্যায়।
অভিনেত্রী দেবশ্রী রায়কে বিজেপিতে নেওয়ার জন্য ফের সওয়াল করলেন অভিনেতা তথা বিজেপি জাতীয় কর্মসমিতির সদস্য জয় বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দেবশ্রী দুবারের বিধায়ক এবং তাঁর বিরুদ্ধে দুর্নীতির কোনও অভিযোগ নেই। তবে দুর্নীতি প্রসঙ্গ তুলে জয় বন্দ্যোপাধ্যায় শোভন চট্টোপাধ্যায়কে বিঁধলেন বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। উল্লেখ করা প্রয়োজন শোভন চট্টোপাধ্যায় নারদ মামলায় অভিযুক্ত। তাঁকে একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে।

দেবশ্রী নিয়ে বাংলার মানুষের মনের কথা জয়ের
হিট ছবি নিয়ে তিনি যত না ফোন পেয়েছেন, দেবশ্রী রায়কে বিজেপিতে নেওয়ার সওয়ালের পরে তার থেকে বেশি ফোন পেয়েছেন তিনি। এমনটাই বলেছেন জয় বন্দ্যোপাধ্যায়। ফের তিনি দেবশ্রী রায়কে বিজেপিতে নেওয়ার জন্য সওয়াল করেছেন। বলেছেন, বাংলার মানুষের মনের কথা বললেন তিনি।

অমিত শাহের হুঁশিয়ারির দিলেন জবাব
বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ রাজ্যের বিজেপি নেতৃত্বকে জানিয়ে দিয়েছিলেন শোভন বৈশাখীকে নিয়ে যেন কোনও বিতর্ক তৈরি না হয়। তারপরেও তাঁর মন্তব্য নিয়ে জয় বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি বলেন, প্রত্যেকেরই স্বাধীনতা আছে। তবে তিনি ডিসিপ্লিনড পার্টির সদস্য। তাই যদি পার্টি লাইনের বিরোধী কোনও কথা হয়ে থাকে তাহলে পরবর্তী সময়ে তিনি আর তা বলবেন না।

দেবশ্রীর প্রশংসায় জয়
দেবশ্রী রায়ের প্রশংসা করতে গিয়ে জয় বন্দ্যোপাধ্যায় বলেন, সুচিত্রা সেনের পর এবং মহুয়া রায়চৌধুরীর অকাল মৃত্যুর পর দেবশ্রী রায় বাংলার অগ্রগণ্য নায়িকা। দুবারের বিধায়ক হওয়ার
কারণে তাঁর রাজনৈতিক জ্ঞানও রয়েছে। তাঁর সম্পর্কে দুর্নীতি নিয়ে কোনও কথা শোনা যায়নি। সেই জন্য তিনি যখন বিজেপি পার্টি অফিসে গিয়েছিলেন, তাঁকে বিজেপিতে নিলে ভালই হতবলে মন্তব্য করেছেন জয় বন্দ্যোপাধ্যায়। তবে শোভন চট্টোপাধ্যায় কিংবা বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নাম নিয়ে সাাংবাদিকরা প্রশ্ন করলেন, তিনি এঁদের নাম নেননি।

আগেও দেবশ্রীর জন্য সওয়াল জয়ের
দেবশ্রী রায়কে বিজেপিতে নেওয়ার জন্য জোর সওয়াল করেছিলেন বিজেপির জাতীয় কর্মসমিতির সদস্য জয় বন্দ্যোপাধ্যায়। পূর্ব বর্ধমানের বড়শুনে তিনি বলেছিলেন, দেবশ্রী রায় বড় অভিনেত্রী। তাঁর ছবি অপরূপায় অভিনয় করে, দেবশ্রী রায় অভিনয় জগতে পা রাখেন। দলীয় সভা থেকে রাজ্য ও কেন্দ্রীয় নেতৃত্বের কাছে তাঁর আবেদন ছিল, দেবশ্রী রায়কে বিজেপিতে নেওয়া হোক। তার জন্য
যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লোক হিসেবে পরিচিত শোভন চট্টোপাধ্যায় এবং সঙ্গে থাকা বৈশাখী বন্দ্যোপাধ্যায় দল ছাড়েন তাতে কোনও অসুবিধা নেই বলে জানিয়ে দিয়েছিলেন তিনি।












Click it and Unblock the Notifications