বিজেপি-তৃণমূল লড়াই এবার আদালতে! ভোট বাতিলের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ বিজেপি নেতা জিতেন্দ্র
ময়দানের লড়াই এবার আদালতে! ইতিমধ্যে নন্দীগ্রামে ভোট গননাতে কারচুপির অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরপর আরও বেশ কয়েকজন তৃণমূল প্রার্থী গননাতে কারচুপির অভিযোগ তুলেই আদালতের দ্বারস্থ হয়েছে
ময়দানের লড়াই এবার আদালতে! ইতিমধ্যে নন্দীগ্রামে ভোট গননাতে কারচুপির অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এরপর আরও বেশ কয়েকজন তৃণমূল প্রার্থী গননাতে কারচুপির অভিযোগ তুলেই আদালতের দ্বারস্থ হয়েছেন।
এবার পালটা চাল বিজেপির তরফেও! কারচুপির অভিযোগে ভোট বাতিলের দাবিতে এবার মামলা দায়ের করলেন বিজেপি প্রার্থী জিতেন্দ্র তিওয়ারি। এই প্রথম বিজেপির তরফে কলকাতা হাইকোর্টে ইলেকশন পিটিশন দায়ের করা হল।

নির্বাচন খারিজের দাবিতে আদালতে মামলা
বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন জিতেন্দ্র তিওয়ারি। এরপর তাঁকে পান্ডবেশ্বর কেন্দ্র থেকে প্রার্থীও করে বিজেপি। আসানসোল-পাণ্ডবেশ্বর কার্যত বিজেপির শক্ত ঘাঁটি। এমনকি ওই এলাকা থেকে বিধায়কও ছিলেন জিতেন্দ্র তিওয়ারি। কিন্তু নিজের শক্ত ঘাঁটিতেই কার্যত মুখ থুবড়ে পড়ে বিজেপির এই প্রভাবশালী নেতা। পাণ্ডবেশ্বর তৃণমূল প্রার্থী নরেন্দ্রনাথ চক্রবর্তীর কাছে ৩ হাজার ভোটে হেরেছিলেন জিতেন্দ্র। আর এরপর থেকে কার্যত অন্তরালেই ছিলেন এই বিজেপি নেতা।

গননাতে কারচুপির অভিযোগ
আজ মঙ্গলবার এই সংক্রান্ত মামলা দায়ের করেন জিতেন্দ্র তিওয়ারি। পাণ্ডবেশ্বরের ভোট গননাতে কারচুপির অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছেন এই বিজেপি নেতা। শুধু তাই নয়, আদালতের কাছে নির্বাচন খারিজের দাবি জানিয়েছেন জিতেন্দ্র। চলতি সপ্তাহেই এই মামলার বিচার পর্ব শুরু হতে পারে। এই মামলায় হাইকোর্ট কী নির্দেশ দেয়, সেটাই এখন দেখার।

৫০ বিধানসভা আসনে পুনর্গণনার দাবি
বাংলাতে কেন মুখ থুবড়ে পড়তে হল? বঙ্গ জয়ে তৈরি স্ট্র্যাটেজি কেন কাজে লাগল না? তা নিয়ে পর্যালোচনা করতেই উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। দেখা যায় ৫০টিরও বেশি আসনে মাত্র কয়েক হাজার, আবার কয়েকটি আসনে মাত্র কয়েকশ ভোটে হেরেছে বিজেপি। এমনই কম ব্যবধানে হেরে যাওয়া প্রায় ৫০ বিধানসভা আসনে পুনর্গণনার দাবি তুলে এবার আদালতের পথে রাজ্য বিজেপি। ইতিমধ্যে মামলার প্রস্তুতি সেরে ফেলেছে বঙ্গ বিজেপি। মামলা ফাইল করার আগে বেশ কিছু নথিও বিজেপিও আদালতে তুলে দেবে বলে খবর। বিজেপির সন্দেহ এই সমস্ত আসনে কারচুপি করা হয়েছে। আর এই সমস্ত কেন্দ্রে ভোট বাতিলের আবেদন জানাবে বিজেপি।

একের পর এক মামলা তৃণমূলের তরফে
বলরামপুরের তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতো বিজেপির প্রার্থী বাণেশ্বর মাহাতোর কাছে পরাজিত হয়েছিলেন। বনগাঁ দক্ষিণ থেকে আলোরানি সরকার, গোঘাট থেকে মানস মজুমদার, ময়না থেকে সংগ্রাম কুমার দোলুই সকলেই বিজেপি প্রার্থীর কাছে ভোটে হারেন স্বল্প ব্যাবধানে। কোনও কোনও ক্ষেত্রে তৃণমূল প্রার্থী বিজয়ী ঘোষণা পরও বদলে যায় ফলাফল।












Click it and Unblock the Notifications