বিজেপিতে গিয়ে মোহভঙ্গ! ২০২১-এর আগে তৃণমূলে ফিরতে চান প্রভাবশালী 'প্রাক্তন' নেতা

প্রথমে বালুরঘাটে অর্পিতা ঘোষের হার, তারপর তাঁকে জেলা সভানেত্রী করার জেরে সদলবলে বিজেপিতে যোগ দিয়েছিলেন বিপ্লব মিত্র। অনেকেই মনে করেছিলেন বিজেপিতে যাওয়ার পর জেলা তৃণমূল তছনছ হয়ে যাবে।

প্রথমে বালুরঘাটে অর্পিতা ঘোষের হার, তারপর তাঁকে জেলা সভানেত্রী করার জেরে সদলবলে বিজেপিতে যোগ দিয়েছিলেন বিপ্লব মিত্র। অনেকেই মনে করেছিলেন বিজেপিতে যাওয়ার পর জেলা তৃণমূল তছনছ হয়ে যাবে। কিন্তু তা হয়নি। অন্যদিকে হারানো জেলাপরিষদের ক্ষমতাও তৃণমূল ফিরে পেয়েছে। সূত্রের খবর অনুযায়ী এহেন বিপ্লব মিত্র এখন চাইছেন তৃণমূলে ফিরতে।

বিজেপিতে মোহভঙ্গ

বিজেপিতে মোহভঙ্গ

সংবাদ মাধ্যমে যে জল্পনাই তৈরি হোক না কেন, বিপ্লব মিত্র বলেছেন, দল পরিবর্তন নিয়ে তিনি কোনও চিন্তা ভাবনা করেননি। বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে বেশ কয়েকটি কর্মসূচিতে তিনি ডাক পেয়েছিলেন। কিন্তু এখন আর সেভাবে ডাক পান না।

তৃণমূল ডাকলে ফিরবেন

তৃণমূল ডাকলে ফিরবেন

জেলায় তৃণমূলকে নিজের হাতে তৈরি করে তাঁর মন্তব্য, হল তাঁকে যোগ্য মনে করেনি বলে তাঁকে প্রার্থী করেনি। তিনি এখনও পুরনো দলকে মনের থেকে ভালো বাসেন। রাজ্য নেতৃত্ব যদি প্রয়োজন মনে করে তাঁকে ডাকে, তাহলে তিনি ফিরবেন বলে জানিয়েছেন।

না ঘরকা, না ঘটকা

না ঘরকা, না ঘটকা

যাঁর সঙ্গে বিতর্কের জেরে বিপ্লব মিত্রের দলত্যাগ, সেই অর্পিতা ঘোষ, বিপ্লব মিত্রকে নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি। অন্যদিকে জেলা বিজেপি নেতৃত্ব জানিয়েছে, বিপ্লব মিত্রকে কর্মসূচিতে ডাকা হয়। তবে তাদের দলের নিয়ম অনুযায়ী তা করা হয় বলে জানিয়েছে বিজেপির জেলা নেতৃত্ব।

 ২০১৯-এর জুনে দলবদল

২০১৯-এর জুনে দলবদল

২০১৯-এর জুনে দলবদল করে বিজেপিতে যোগ দিয়েছিলেন বিপ্লব মিত্র। বিজেপিতে গিয়েই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগেছিলেন তিনি। তাঁর অভিযোগ ছিল মমতা বন্দ্যোপাধ্যায় স্বৈরাচারীর মতো দল চালাচ্ছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+