ভোটের জন্যই বিয়ে করেছিলেন, নুসরতকে বিস্ফোরক নিশানা দিলীপের

ভোটের জন্যই বিয়ে করেছিলেন, নুসরতকে বিস্ফোরক নিশানা দিলীপের

নুসরত জাহানের সঙ্গে নিখিল জৈনের বিয়ের বিতর্কে এবার লাগতে শুরু করেছে রাজনৈতিক রং। বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহানকে তীব্র ভাষায় নিশানা করেছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি অভিযোগ করেছেন ভোটের জন্য সিঁদুর পরে বিয়ে হয়েছে দেখিয়েছিলেন। হিন্দুদের বোকা বানিয়ে ভোট নিয়েছেন। ভোট মিটতেই সত্যিটা বেরিয়ে এসেছে।

নুসরত জাহানের বিয়ে বিতর্ক

নুসরত জাহানের বিয়ে বিতর্ক

গত কয়েকদিন ধরেই চরমে উঠেছে তৃণমূল কংগ্রেস সাংসদ নুসরত জাহানের বিয়ের বিতর্ক। নিখিল জৈনের সঙ্গে তাঁর বিয়ে হয়নি বলে দাবি করেছেন নুসরত। তিনি অভিযোগ করেছেন নিখিলের সঙ্গে আইনত তাঁর কোনও বিয়ে হয়নি। উল্টে নিখিলের সঙ্গে তিনি লিভ ইন করতেন বলে জানিয়েছেন। নিখিল তাঁকে না জানিয়ে তাঁর অ্যাকাউন্ট থেকে টাকা হাতিয়ে নিয়েছে বলেও অভিযোগ করেছেন নুসরত জাহান।

 নুসরতকে নিশানা দিলীপের

নুসরতকে নিশানা দিলীপের

এই ঘটনা নিয়ে যখন জোর চর্চা চলছে তখন তৃণমূল কংগ্রেস সাংসদকে নিশানা করেছেন একের পর এক বিজেপি নেতা। অমিত মালব্য টুইট করে নুসরতকে নিশানা করেছেন। টুইটে বিবািহত নুসরতে সাংসদ তথ্য প্রকাশ করেছেন। সঙ্গে সংসদে শপথ নেওয়ার ছবিও শেয়ার করেছেন তিনি। তারপরেই দিলীপ ঘোষ তৃণমূল কংগ্রেস সাংসদকে নিশানা করেছেন। তিনি অভিযোগ করেছেন ভোটের জন্য সিঁদুর পরেছিলেন নুসরত। হিন্দুদের ভোট পাওয়ার জন্য সিঁদুর পরে বিবাহিত দেখিয়েছিলেন। ভোট মিটতেই আসল সত্যিটা প্রকাশ্যে এসে গিয়েছে বলে নিশানা করেছেন দিলীপ।

 অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস

অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস

এদিকে অস্বস্তি বাড়িয়েছে তৃণমূল কংগ্রেসের। যদিও তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ দাবি করেছেন এটা সাংসদের একান্ত ব্যক্তিগত বিষয়। এর সঙ্গে দলের বা রাজনীতিক কোনও যোগ নেই। কিন্তু পরোক্ষে যে নুসরতের একের পর এক মন্তব্য শাসক দলকে অস্বস্তির মধ্যে ফেলেছে তাতে কোনও সন্দেহ নেই। যদিও কুণাল ঘোষ অমিত মালব্যকে পাল্টা হুমকি দিয়ে বলেছেনে এই নিয়ে বেশি বাড়াবাড়ি করলে বিজেপির পক্ষেও তা ভাল হবে না।

নুসরতের রিসেপশনে মুখ্যমন্ত্রী

নুসরতের রিসেপশনে মুখ্যমন্ত্রী

তুরস্কে বিয়ে হয়েছিল নুসরতের। সেই অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের আরেক সাংসদ মিমি চক্রবর্তী। পরে কলকাতায় ফিরে নুসরত এবং নিখিল জৈন যে রিসেপশন দেয় তাতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ছবি শেয়ার করেও নুসরতকে সোশ্যাল মিডিয়ায় নিশানা করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+