এবার 'ম্যানমেড' তত্ত্ব দিলীপের! কীভাবে শাসকদলের ডাবল ইনকামের চেষ্টা, ব্যাখ্যা বিজেপির রাজ্য সভাপতির

বিপর্যয় মোকাবিলায় কাজ নিয়ে কটাক্ষ। আর তা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষাকেই ভিত্তি করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

বিপর্যয় মোকাবিলায় কাজ নিয়ে কটাক্ষ। আর তা করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাষাকেই ভিত্তি করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। রাজ্যে বাম শাসনকালে মমতা বন্দ্যোপাধ্যায় ম্যানমেড কথাটি বারবার ব্যবহার করেছেন। আম্ফানে বিপর্যয়কেও ম্যানমেড বলে অবিহিত করলেন দিলীপ ঘোষ।

শাসকদলের ডাবল ইনকামের চেষ্টা

শাসকদলের ডাবল ইনকামের চেষ্টা

দিলীপ ঘোষ অভিযোগ করে বলেন, কেন্দ্রের দেওয়া অর্থে সুন্দরবন এলাকার কাঁচা বাড়ি পাকা করা হয়নি। তৈরি হয়নি কংক্রিটের বাঁধ। তাঁর অভিযোগ ইচ্ছা করেই এইসব কাজ করা হয়নি। তাঁর অভিযোগ বছর বছর ক্ষতির খতিয়ান দেখিয়ে টাকা পাওয়ার বন্দোবস্ত। এই টাকা থেকে কাটমানি আসে বলেও অভিযোগ করেন তিনি। শাসকদল তৃণমূল এইভাবেই ডাবল ইনকামের চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন তিনি।

দুর্গতদের নিয়ে রাজনীতির অভিযোগ

দুর্গতদের নিয়ে রাজনীতির অভিযোগ

এর আগে রাজ্য বিজেপির তরফে অভিযোগ তোলা হয়েছিল, আম্ফান দুর্গতদের নিয়ে রাজনীতি করা হচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রায় ১৫ দিন পরে আসা কেন্দ্রীয় দলের কাছেও এই অভিযোগ তুলেছিল বিজেপি।

অসংবেদনশীল রাজনীতির অভিযোগ

অসংবেদনশীল রাজনীতির অভিযোগ

যদিও বিষয়টিকে নিয়ে অযথা রাজনীতি করা হচ্ছে বলে পাল্টা অভিযোগ তুলেছে শাসক দল।

তৃণমূলকে জবাব দিলীপের

তৃণমূলকে জবাব দিলীপের

বিজেপির ভার্চুয়াল সভার খবর নিয়ে প্রশ্ন তুলেছিল তৃণমূল। তার জবাব দিতে গিয়ে দিলীপ ঘোষ বলেছেন, ফেসবুক, টুইটার, ইউটিউবের মাধ্যমে সভার ভাষণ মানুষের কাছে পৌঁছে দিতে বিশেষ খরচ হয় না। তিনি বলেছেন, প্রশান্ত কিশোরকে রাখাও তো অনেক খরচ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+