আইসিএমআর-এর গাইডলাইন অমান্য করা হচ্ছে! করোনায় ডেথ সার্টিফিকেট নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ দিলীপ ঘোষের
আইসিএমআর-এর গাইডলাইন অমান্য করা হচ্ছে! করোনায় ডেথ সার্টিফিকেট নিয়ে চাঞ্চল্যকর অভিযোগ দিলীপ ঘোষের
ফের করোনায় তথ্য লুকনোর অভিযোগ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের। এব্যাপারে নিজের ফেসবুক পেজে মুর্শিদাবাদের মেডিক্যাল কলেজের সুপারের একটি চিঠি আপলোড করেছেন। তবে সেই চিঠির সত্যতা পরীক্ষা করে দেখেনি ওয়ান ইন্ডিয়া বেঙ্গলি।

দিলীপ ঘোষের অভিযোগ
এদিন ফেসবুকে দেওয়া একটি চিঠি উল্লেখ করে দিলীপ ঘোষ বলেছেন মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজের সুপার নিজে লিখিতভাবে জানিয়ে দিয়েছেন করোনায় মারা গেলেও রোগীর ডেথ সার্টিফিকেটে তার উল্লেখ করা যাবে না। এর মাধ্যমে আইসিএমআর-এর নির্দেশিকা অমান্য করা হচ্ছে বলে উল্লেখ করেছেন তিনি।

এর আগেও তথ্য লুকনোর অভিযোগ
শুরুটা হয়েছিল এপ্রিলের শুরুতে। মুখ্যমন্ত্রী সেদিন উল্লেখ করেছিলেন রাজ্যে করোনায় মৃতের সংখ্যা তিন। কিন্তু তার কিছুক্ষণ পরেই বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে করা কমিটি এক চিকিৎসক বলে রাজ্যের করোনায় মৃত্যু হয়েছে ৭ জনের। এরপরে সেইদনই সন্ধেয় মুখ্যসচিব সাংবাদিক সম্মেলন করে জানান, রাজ্যে করোনায় মৃতের সংখ্যা ৩। এরই মধ্যে বিজেপি থেকে বাম সবাই অভিযোগ করেন করোনায় মৃতের সংখ্যা লুকনো হচ্ছে। কেন্দ্রীয় দল রাজ্যে আসার পর মুখ্যসচিব উল্লেখ করেন, সেই নির্দিষ্ট দিন পর্যন্ত মৃত ৫৭ জনের রক্তের রিপোর্ট করোনা পজিটিভ ছিল। কিন্তু করোনায় মৃতের সংখ্যা তিনি বলেন ১৮ আর বাকি ৩৯ জনের মৃত্যু অন্য রোগে বলে দাবি করেছিলেন তিনি।

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে পলায়ন বৃত্তির অভিযোগ দিলীপের
দিলীপ ঘোষের আরও অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা নিয়ে দিলেপ পর দিন মিথ্যা কথা বলে চলেছেন। আর যখন দেখলেন পরিস্থিতি পুরোপুরি হাতের বাইরে চলে গিয়েছে, তখন কমিটি গঠন করে কমিটির সদস্যদের ওপর করোনার মোকাবিলার ভাল দিয়ে নিজে পালালেন। তাঁর অভিযোগ প্রথম থেকে করোনা ভাইরাস নিয়ে তথ্য চাপতে চাপতে মিথ্যের পাহাড় হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications