হিসেব এখন বরাবর হচ্ছে! কাদের হয়ে হৃদয় কাঁপে মমতার, জেএনইউ নিয়ে প্রশ্ন দিলীপের

রবিবার সন্ধেয় জেএনইউতে ছাত্রছাত্রীদের ওপর হামলার ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি প্রশ্ন করেন কাদের হয়ে হৃদয় কাঁপে মমতার।

রবিবার সন্ধেয় জেএনইউতে ছাত্রছাত্রীদের ওপর হামলার ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থান নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এদিন তিনি প্রশ্ন করেন কাদের হয়ে হৃদয় কাঁপে মমতা বন্দ্যোপাধ্যায়ের। জেএইউ নিয়ে তিনি বলেন, এখন হিসেব বরাবর হচ্ছে।

জেএনইউ যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল

জেএনইউতে ছাত্রছাত্রীদের ওপর বহিরাগতদের হামলার নিন্দা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনাটিকে গণতন্ত্রের পক্ষে লজ্জার বলেও মন্তব্য করেছেন তিনি। সোমবার জেএনইউতে ছাত্রছাত্রী ও শিক্ষকদের পাশে দাঁড়াতে যাচ্ছে তৃণমূলের এক প্রতিনিধি দল। প্রাক্তন সাংসদ দীনেশ ত্রিবেদী এই দলটির নেতৃত্ব দেবেন।

'যাদবপুরে ঘটনার দিন কোথায় ছিলেন মমতা'

'যাদবপুরে ঘটনার দিন কোথায় ছিলেন মমতা'

২০ সেপ্টেম্বর যাদবপুরে ঘেরাও করা হয়েছিল কেন্দ্রীয় মন্ত্রী বাবুস সুপ্রিয়কে। রাজ্যপাল রাতে তাঁকে উদ্ধারে গেলে, সেই গাড়ি ঘিরেও চলে বিক্ষোভ। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় ছিলেন প্রশ্ন করেছেন দিলীপ ঘোষ। প্রসঙ্গত এই ঘটনা নিয়ে রাজ্যপাল ও সরকারের মধ্যে সম্পর্ক খারাপ হয়েছে।

'মমতার মায়াকান্না'

'মমতার মায়াকান্না'

জেএনইউ নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদকে মায়াকান্না বলে মনে করেন দিলীপ ঘোষ। তাঁর প্রশ্ন কাদের জন্য হৃদয় কাঁপে মমতার। সবসময়ই দেশ বিরোধীদের সমর্থন করতে দেখা যায় তাঁকে।

 বুঝে নেবে ছাত্র, বিশ্ববিদ্যালয়, প্রশাসন

বুঝে নেবে ছাত্র, বিশ্ববিদ্যালয়, প্রশাসন

জেএনইউতে কী হবে, তা ছাত্র, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও প্রশাসন বুঝে নেবে। এমনটাই মন্তব্য করেছেন দিলীপ ঘোষ। তবে শিক্ষাঙ্গনে মারামারি না হয় সেটা দখতে হবে বলে মন্তব্য করেন তিনি।

 কাদের আখড়া, মারামারির সংস্কৃতি কাদের, প্রশ্ন দিলীপের

কাদের আখড়া, মারামারির সংস্কৃতি কাদের, প্রশ্ন দিলীপের

জেএনইউতে কাদের আখড়া, প্রশ্ন তুলেছেন দিলীপ ঘোষ। পাশাপাশি তাঁর প্রশ্ন শিক্ষাঙ্গনে মারামারির সংস্কৃতি কারা নিয়ে এসেছে, প্রশ্ন তুলে নিজেই উত্তর দিয়েছেন। তাঁর অভিযোগ সিপিএমই শিক্ষাঙ্গনে মারামারি ঢুকিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+